বেড়ার আল-হেরা একাডেমির চমকপ্রদ সাফল্য: পাসের হার ৯৭.৭৫%, জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন
আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়াস্থ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল-হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ বরাবরের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলাফলে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৬৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ (A+) অর্জন করার গৌরব লাভ করেছে।
ফলাফল বিবরণীতে জানা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট পাসের হার ৯৭.৭৫ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ৬৬ জন শিক্ষার্থী ছাড়াও ‘এ’ (A) গ্রেড অর্জন করেছে আরো ৭৪ জন শিক্ষার্থী। এই ধারাবাহিক চমৎকার ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের আমেজ ছড়িয়ে পড়েছে।
শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে আল-হেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ হাকিমুল কবীর সকল কৃতি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক মণ্ডলীকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক প্রতিক্রিয়ায় অধ্যক্ষ মহোদয় আশা প্রকাশ করে বলেন, "শিক্ষার্থীরা ভবিষ্যতেও শিক্ষার এই উচ্চমান ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন