ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার নতুন খলনায়ক

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ৩১ সদস্যের কমিটি গঠন।

বর্ণাঢ্য র‍্যালি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে  হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দিনাজপুরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও দাবি পরিশোধ

ফুলপুরে অসহায় শাবানার পাশে রিফাত ফাউন্ডেশন

মোঃ রফিকুল ইসলাম , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ফুলপুরে অসহায় শাবানার পাশে দাঁড়িয়েছে রিফাত ফাউন্ডেশন। তাঁর ছোট মুদি দোকানটি পরিচালনায় সহায়তা হিসেবে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় পণ্য দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার ৪ নং সিংহেশ্বর ইউনিয়নের বড় পুটিয়া বাজারে শাবানার হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। শাবানা ওই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

আল-মানার গ্রুপ ও রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। এ সময় রিফাত ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা মাহবুব আলম সহ কয়েকজন সমাজসেবক উপস্থিত ছিলেন।

মাওলানা মাহবুব আলম বলেন, সিরাজুম মুনির রিফাতের পক্ষ থেকে প্রাথমিকভাবে শাবানার মুদি দোকানের জন্য প্রয়োজনীয় কিছু পণ্য দেওয়া হয়েছে। পরবর্তীতে চেয়ারম্যান নিজে এসে তাঁর পরিবারের খোঁজখবর নিয়ে প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করবেন।

তিনি বলেন, রিফাত ফাউন্ডেশনের মাধ্যমে ফুলপুর উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা সংস্কার, অসহায় মানুষের ঘর নির্মাণ, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

সহায়তা পেয়ে শাবানা বলেন, ‘রিফাত ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা পেয়ে আমি খুবই খুশি। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাঁদের জন্য আল্লাহর কাছে দোয়া করি।’

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, অসহায় ও স্বল্প আয়ের মানুষের জীবিকার সুযোগ তৈরি করতে এ ধরনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত মানুষ নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ পাবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফুলপুরে অসহায় শাবানার পাশে রিফাত ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ