ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

গাইবান্ধায় ৪০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, গাঁজার গাছ ও সেবনের সরঞ্জাম উদ্ধার

মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার:- গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. সবুজ আকন্দ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় একটি বাড়ির আঙিনা থেকে দুটি কাঁচা গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটের দিকে গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাউলারপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বাউলারপাড়া গ্রামের পলাতক আসামি মো. সাদেকুল ইসলাম ওরফে সাদেকের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় বাড়ির পশ্চিম দুয়ারী শয়নকক্ষ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে মো. সবুজ আকন্দকে আটক করা হয়।

এ সময় তার পরিহিত লুঙ্গির সামনের কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক সবুজ আকন্দ পলাতক সাদেকুল ইসলাম ওরফে সাদেকের নাম উল্লেখ করে জানায়, সাদেক গাঁজার ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত এবং গাঁজা সরবরাহ করে থাকে। পরে আটক সবুজের দেখানো মতে সাদেকের বাড়ির আঙিনা থেকে দুটি কাঁচা গাঁজার গাছ, গাঁজা সেবনের সরঞ্জাম, গাঁজা মাপার যন্ত্র এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মো. সবুজ আকন্দের বিরুদ্ধে এর আগে তিনটি মাদক মামলা রয়েছে। অপরদিকে পলাতক সাদেকুল ইসলাম ওরফে সাদেকের বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ১৩ আগস্ট মামলা নম্বর-৩৭ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক), ১৮(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক আসামি সাদেকুল ইসলাম ওরফে সাদেককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় ৪০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, গাঁজার গাছ ও সেবনের সরঞ্জাম উদ্ধার

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ