ডেইলি বাংল সংবাদ

আর্কাইভ দেখুন

সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত

সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আহত"কবি" জিএম তারিকুল ইসলাম কয়রা (খুলনা) প্রতিনিধি :- খুলনার কয়রা উপজেলায় সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে ভবতোষ মৃধা (৪০) নামের এক ওষুধ ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১৭ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের মধ্য মহেশ্বরীপুর এলাকায় এই ঘটনা ঘটে।নিহত ভবতোষ মৃধা ওই এলাকার একজন সুপরিচিত ব্যবসায়ী। একই ইউনিয়নের গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে। এই হামলায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন।স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান খোকন জানান, রোববার দিনগত গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ভবতোষ মৃধার ঘরের সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। চুরির শব্দ পেয়ে ভবতোষ জেগে ওঠেন এবং তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে দুর্বৃত্তরা তার পায়েও কোপ দেয়।মিজানুর রহমান আরও জানান, পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভবতোষ মৃধাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, খবর পাওয়ার পরপরই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই অপরাধের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।


রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন

রাউজানে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি ও মহানামযজ্ঞ মহোৎসব সম্পন্ন​মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):        ​চট্টগ্রামের রাউজান বিনাজুরী জামুয়াইন গ্রামস্থ সাধকপ্রবর শ্রীমৎ নারায়ণ সাধু কর্তৃক প্রতিষ্ঠিত শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের ৩৩তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। একই সাথে শ্রীশ্রীমৎ স্বামী মাধবানন্দ ও শ্রীশ্রী ১০৮ মহন্ত মুরারী দাস বাবাজী মহারাজ স্মরণে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব গত ১৪, ১৫ ও ১৬ মে ২০২৬ (বৃহস্পতি, শুক্র ও শনিবার) তিন দিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্য দিয়ে সম্পন্ন হয়।​তিন দিনব্যাপী এই উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে ছিল— মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্বলন, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈদিক নৃত্য প্রতিযোগিতা, ভগবতীয় আলোচনা, সম্মাননা প্রদান, পুরস্কার ও বস্ত্র বিতরণ, শ্রীশ্রী গুরু পূজা, গঙ্গা আহ্বান, মহানাম যজ্ঞের শুভ অধিবাস, বিশ্বশান্তি কামনায় সার্বজনীন অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদ আস্বাদন।​আশ্রম পরিচালনা কমিটির অর্থ সম্পাদক ও সংগঠক শ্রী সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ভারতের শ্রীধাম বৃন্দাবনস্থ কেশীঘাট শ্রীশ্রী রাধামুরারীমোহন সেবাকুঞ্জের মোহন্ত মহারাজ জগৎ গুরু নিত্যানন্দ ধারাচার্য শ্রীশ্রী ১০৮ শ্যামসুন্দর দাস দেবাচার্যজী।​অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন রাউজান অন্নদাঠাকুর আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘ প্রকাশ আদ্যাপীঠের প্রধান পুরোহিত শ্রী তপন চক্রবর্তী। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন কেশীঘাট শ্রীধাম বৃন্দাবন হতে আগত নারায়ণ সাধুর উত্তরসূরী ও জামুয়াইন শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের অধ্যক্ষ কর্মপ্রেমী শ্রীকৃষ্ণ দাস বাবাজী মহারাজ। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও বিশিষ্ট সমাজহিতৈষী শ্রী অরুণ পালিত (বাসু)। ​সভায় প্রধান বক্তা হিসেবে প্রাসঙ্গিক আলোচনা করেন বিশিষ্ট চণ্ডী-গীতামৃত পরিবেশক ও গণমাধ্যমকর্মী গীতানুধ্যায়ী ডাঃ শ্রী সুপণ বিশ্বাস (শঙ্করেশ)। বিশেষ আলোচক ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সংগঠক শ্রী সুমন দাশগুপ্ত।​পণ্ডিত শ্রী চম্পক চক্রবর্তী (রিটু), সংগঠক শ্রী রাকাশ সরকার ও গীতাপ্রেমী উদয় দের যৌথ ও অপূর্ব সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব নিজাম উদ্দিন দেওয়ান এবং ডাবুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আশ্রম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিত মহাজন।​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— সংগঠক ডাঃ লিটন শর্ম্মা, পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাপ্পা কুমার দাশ, সংগঠক হিমাদ্রি পাল ইমন, সংগঠক ডাঃ জনি দাশসহ অনেকে।​সকাল হতে শুরু হওয়া শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ ও নৃত্য প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বাগীশিক রাউজান সংসদের সভাপতি সংগঠক শ্রী বিটু কান্তি দে ও শিক্ষানুরাগী শ্রী আকাশ দেবনাথ। ​উক্ত প্রতিযোগিতায় রাউজানের উত্তর ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন গীতা স্কুল অংশ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য— বিনাজুরী সনাতনী গীতা সংঘ, উত্তর গুজরা ঠাকুরবাড়ি শ্রীশ্রী দুর্গা মা গীতা বিদ্যাপীঠ, কেউটিয়া শ্রীকৃষ্ণ গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী পার্থসারথী গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ-জ্বালামুখী গীতা বিদ্যাপীঠ, উত্তর গুজরা শ্রীশ্রী রাধামাধব গীতা বিদ্যাপীঠ, পূর্ব বিনাজুরী শ্রীশ্রী জ্বালাকুমারী মন্দির গীতা শিক্ষা বিদ্যাপীঠ এবং দক্ষিণ দেওয়ানপুর যুব কল্যাণ সমিতি গীতা বিদ্যাপীঠ।​১৫ মে শুক্রবার অহোরাত্র শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করে দেশের খ্যাতনামা দল শ্রীশ্রী বিজয় কৃষ্ণ সম্প্রদায় (মাগুরা), শ্রীশ্রী বাবা লোকনাথ সম্প্রদায় (নেত্রকোণা), শ্রীশ্রী জয় রাখাল সম্প্রদায় (পটুয়াখালী) এবং শ্রীশ্রী গৌর গোবিন্দ সম্প্রদায় (চট্টগ্রাম)।​বহুমাত্রিক ও ভাবগম্ভীর এই অনুষ্ঠানমালার তিন দিনই দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার নর-নারী ও ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত ও অনুপম উপস্থিতিতে মুখরিত ছিল জামুয়াইন শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রম প্রাঙ্গণ।


মণিরামপুরে মাদক কারবার রোধে পুলিশের অভিযান আটক-৩

মণিরামপুরে মাদক কারবার রোধে পুলিশের অভিযান আটক-৩

মণিরামপুরে মাদক কারবার রোধে পুলিশের অভিযান আটক-৩আবু রায়হান, মণিরামপুর(যশোর):-যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে ৫০ গ্রাম গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে পৃথক অভিযানে আরও দুইজনকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। সম্প্রতি এলাকায় মাদক বিস্তার রোধে পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।‎পুলিশ সূত্রে জানা যায়, ১৭ মে রবিবার রাতে মণিরামপুর থানার নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার এবং এএসআই শাহজাহান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমারঘাটার পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন হিসেবে শাহাজাহান বিশ্বাসের ছেলে আলামিন (২৬) কে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে প্রায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।‎পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই যুবক মাদকের সঙ্গে জড়িত রয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে একই রাতে উপজেলার পৃথক দুই এলাকায় অভিযান চালিয়ে আরও দুই যুবককে আটক করা হয়। তাদের মধ্যে দত্তকোনা গ্রামের অদুত মোড়লের ছেলে ফাহিম হোসেন (২০) এবং বালিদহ গ্রামের মৃত উজির আলী গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহর কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।‎স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গোপনে মাদক সেবন ও বিক্রির প্রবণতা বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে উঠতি বয়সী তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এ অবস্থায় পুলিশের নিয়মিত অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। স্থানীয় বাসিন্দারা জানান, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কারণে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। অনেক পরিবারে অশান্তি বাড়ছে এবং তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মহলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।‎মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আবু সাঈদ বলেন, মণিরামপুর উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি বা সেবনকারীকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও আরও জোরালো অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।


বানোয়াট স্ক্রিনশট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

বানোয়াট স্ক্রিনশট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

বানোয়াট স্ক্রিনশট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলনসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বানোয়াট স্ক্রিনশট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুমিনুন্নিসা সরকারি কলেজ ছাত্রদল।শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রদলের নেতারা বলেন, সংগঠনের নাম ও নেতাকর্মীদের ব্যবহার করে ভুয়া স্ক্রিনশট তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন।নেতারা বলেন, মুমিনুন্নিসা সরকারি কলেজ ছাত্রদল সর্বদা গঠনতন্ত্র ও শৃঙ্খলা মেনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে 


ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৭টি নতুন গাড়ি সংযোজন করা হয়েছে।

ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৭টি নতুন গাড়ি সংযোজন করা হয়েছে।

ময়মনসিংহ নগরীর ৩৩টি ওয়ার্ডে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে ৭টি নতুন গাড়ি সংযোজন করা হয়েছে। রবিবার ১৭ মে সকালে গাড়িগুলোর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এই উদ্যোগের মাধ্যমে নগরবাসীর জন্য দ্রুত ও কার্যকর বিদ্যুৎ সেবা প্রদান আরও সহজ ও গতিশীল হবে।


সরকারি হাসপাতালের দুরবস্থা দূর করতে কার্যকর পদক্ষেপের আহ্বান ছালিম আহমদের

সরকারি হাসপাতালের দুরবস্থা দূর করতে কার্যকর পদক্ষেপের আহ্বান ছালিম আহমদের

সরকারি হাসপাতালের দুরবস্থা দূর করতে কার্যকর পদক্ষেপের আহ্বান ছালিম আহমদেরসিলেট প্রতিনিধি:- বাংলাদেশের সরকারি হাসপাতাল ও মেডিকেলগুলোর বর্তমান অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক মাওলানা মো: ছালিম আহমদ খান।তিনি বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে রোগীদের দুর্ভোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হাসপাতালে গেলে প্রায়ই রোগীদের কষ্ট, দীর্ঘ অপেক্ষা এবং আহাজারির চিত্র চোখে পড়ে। অনেক হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার, নার্স ও সেবাকর্মী না থাকায় সাধারণ মানুষ সময়মতো চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ হাসপাতালগুলোতে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে।মাওলানা মো: ছালিম আহমদ খান আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ডাক্তারদের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বহীন আচরণের কারণে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা হারিয়ে ফেলছে। অথচ দেশের অসংখ্য দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল। তাদের পক্ষে ব্যয়বহুল বেসরকারি চিকিৎসা গ্রহণ করা সম্ভব নয়।তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সকল সরকারি হাসপাতাল ও মেডিকেলগুলোতে নিয়মিত তদারকি নিশ্চিত করতে একটি শক্তিশালী তদন্ত ও মনিটরিং কমিটি গঠন করা প্রয়োজন। যেসব জায়গায় দুর্নীতি, অবহেলা ও অনিয়ম রয়েছে, সেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি যেসব হাসপাতালে ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মীর সংকট রয়েছে, সেখানে দ্রুত জনবল নিয়োগ দিতে হবে।তিনি আরও বলেন, হাসপাতালগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ, পর্যাপ্ত ওষুধ, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্বাস্থ্যখাতে জবাবদিহিতা ও নিয়মিত নজরদারি বাড়ানোর মাধ্যমেই জনগণের আস্থা পুনরুদ্ধার সম্ভব।সবশেষে তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। তাই দেশের প্রতিটি নাগরিক যেন সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।


মোল্লাহাটে ঢালাই গাড়ি উল্টে শ্রমিক নিহত

মোল্লাহাটে ঢালাই গাড়ি উল্টে শ্রমিক নিহত

মোল্লাহাটে ঢালাই গাড়ি উল্টে শ্রমিক নিহত আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে নির্মাণ কাজে ব্যবহৃত ঢালাই গাড়ি (নসিমন) উল্টে মোঃ ইসমাইল মোল্লা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার মধুমতি নদীর ফেরীঘাট সংলগ্ন মাদ্রাসা এলাকায় ঢাকা-খুলনা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোঃ ইসমাইল মোল্লা উপজেলার কুলিয়া গ্রামের তালুকের মাঠ সংলগ্ন এলাকার আঃ সবুর মোল্লার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণ কাজ শেষে কয়েকজন শ্রমিক ঢালাই গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। গাড়িটি সড়কে ওঠার সঙ্গে সঙ্গেই একটি চাকা খুলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় অন্যান্য শ্রমিকরা লাফিয়ে পড়ে বা সামান্য আহত হয়ে রক্ষা পেলেও ইসমাইল মোল্লা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সন্ধ্যায় জানাজা শেষে বড়ঘাট কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। 


নবীগঞ্জে দিনদুপুরে দুই শিক্ষিকাকে পিস্তল ঠেকিয়ে স্বাণালংকার ছিনতাই! ছিনতাইকারীরা অধরা! শিক্ষিকা সহ সচেতন মহলের মধ্যে আতংক

নবীগঞ্জে দিনদুপুরে দুই শিক্ষিকাকে পিস্তল ঠেকিয়ে স্বাণালংকার ছিনতাই! ছিনতাইকারীরা অধরা! শিক্ষিকা সহ সচেতন মহলের মধ্যে আতংক

নবীগঞ্জে দিনদুপুরে দুই শিক্ষিকাকে পিস্তল ঠেকিয়ে স্বাণালংকার ছিনতাই! ছিনতাইকারীরা অধরা! শিক্ষিকা সহ সচেতন মহলের মধ্যে আতংক নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:- নবীগঞ্জে দিনদুপুরে ফিল্মি স্টাইলে  দু'টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষিকাকে পথরোথ করে পিস্তল ঠেকিয়ে ও রামদা দিয়ে মাথায় আঘাতের ভয় দেখিয়ে স্বর্ণালংকার ছিনতাই করেছে দূর্বৃত্তরা। দিনদুপুরে পৃথক দুটি স্থানে একই কৌশলে দুই নারী শিক্ষিকাকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের ঘটনায় উপজেলার সর্বত্র এনিয়ে তোলপাড় সৃস্টি হয়েছে৷ জানাযায়, সম্প্রতি উপজেলার আউশকান্দি বাজার এলাকা সহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ঘটছে ছিনতাই, চুরি, সংঘাত, সহিংসতা ও হত্যাকাণ্ডের মতো অপরাধ৷ এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে সচেতন মহলের দাবী৷ এনিয়ে এলাকায়  চরম উদ্বেগ, উৎকন্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে নারী শিক্ষকদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে নানা দুঃচিন্তা।এ ব্যাপারে সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল এর সাথে কথা হলে তিনি জানান, সকাল অনুমানিক ৮টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের বাসিন্দা ও আউশকান্দি ইউনিয়নের পর্বতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিল্পী রানী পাল স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। জয়নগর এলাকার সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা তিন যুবক তার পথরোধ করে পিস্তল ও রামদা দেখিয়ে তার কানে থাকা প্রায় সাড়ে ৩ আনা ওজনের স্বর্ণের দুল ও গলায় থাকা প্রায় ৭ আনা ওজনের স্বর্ণের একটি চেইন ছিনিয়ে নিয়ে যায়।একই দিন সকাল সাড়ে ৯টার দিকে আউশকান্দি ইউনিয়নের বেতাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লাকী রানী দাস রিক্সাযোগে স্কুলে যাওয়ার পথে বেতাপুর ও আমুকোনা গ্রামের রাস্তার সামনে পৌঁচ্ছা মাত্রই একটি মোটরসাইকেলে আমার রিক্সা গতিরোধ করে মোটর সাইকেল থেকে দুইজন নামে। একজন তার হাতে থাকা রামদা দেখিয়ে গলায় থাকা স্বণালংকার ছিনেয়ে নিয়ে যায়।তারা আরো জানান, ছিনতাইকারীরা যাওয়ার সময় বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে যায়। তাদের এই হুমকি ধামকি ও ছিনতাইয়ের ঘটনায় তার পরিবারবর্গ নানান আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ব্যাপারে শিক্ষিকা লাকী রানী দাশ এর সাথে কথা হলে তিনি জানান, আমি বাড়ি থেকে বের হয়ে রিক্সা যোগে স্কুলের সামনে পৌঁছামাত্রই একটি মোটরসাইকেল যোগে তিন যুবক আমার গতিরোধ করে। এতে সাইকেল থেকে দুইজন নেমে একজন রামদা দিয়ে ভয় দেখিয়ে আমার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এমন কি এ ঘটনাটি কাউকে না জানাতে বলে। আর জানালে প্রাান নাশের হুমকি দিয়ে যায়। এ ঘটনায় আমি সহ আমার পরিবারবর্গ নানান দুঃচিন্তায় আছি। এ ঘটনায় শিক্ষক সমাজ সহ সচেতন মহলের লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।একই দিনে, একই কৌশলে দুই সরাসরি স্কুলের দুই নারী শিক্ষিকাকে টার্গেট করে ছিনতাইয়ের ঘটনা আসলেই দুঃখজনক। এ ঘটনায় শিক্ষক সমাজ সহ সচেতন মহলের লোকজনের মধ্যে চাপা ক্ষোভ সহ চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান সচেতন নাগরিক সমাজ। নারী শিক্ষকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যবৃন্দ।এ ঘটনাটি দুপুর বেলা যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কয়েকজন সচেতন মহলের লোকজন পোস্ট করেন। সাথে সাথে দুনিয়া জুড়ে বিষয়টি ভাইরাল হয়ে যায়।পরে দুই শিক্ষিকা বাদী হয়ে উক্ত ঘটনায় নবীগঞ্জ থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু এ লেখা পর্যন্ত এখন পর্যন্ত কোন আসামীকে পুলিশ গ্রফতার করতে পারেনি!এ ব্যাপারে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়ার সাথে কথা হলে তিনি ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়েছেন এবং থানায় পৃথক দুটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার লক্ষে আমরা কাজ করছি।


##অপেক্ষায় তোর ##     কলমে রিতুনুর

##অপেক্ষায় তোর ## কলমে রিতুনুর

##অপেক্ষায় তোর ##   কলমে রিতুনুর কোথাও যাইনি এখানেই আছি তোর হৃদয়ের কাছাকাছি অপেক্ষায়। ভেবেছিলাম দেব জলে ডুব,ইচ্ছে ও হয়েছিলো খুব।পরক্ষণেই মনে হলো কোথায় যাবোতোকে রেখে,চলে গেলে কে রাখবে তোকে দেখে!এই আমি ছাড়া.....তোকে যারা ভালোবাসে তারা আছে স্বার্থ নিয়ে।ভীষণ আকুলতা নিয়ে নিঃস্বার্থেতোর অপেক্ষা করি এই শুধু আমি যখন বলিস ওগো শুনছো কেমন যেন বুকের পিঞ্জরে,নেভা পিদিম বাতি জ্বলে ওঠে।এই জীবনটা যে তোকে ভালবেসেইচোরাবালি হয়ে গেছে, তুই বিহীন জীবন বড়ই ব্যাকুল থাকে চৈত্রের কাঁঠফাটা রোদ্রের মত তপ্ত সে তুই বুঝবিনে কোনদিন আর জানি।।


ছাত্র রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মৎসবীজীদলের নেতা আরাফাত বিন সানিকে জামাত শিবিরের হত্যার হুমকি ।

পঞ্চগড়ে হিসাবের প্রশ্নে উত্তেজনা, চেয়ারম্যানকে মারতে গিয়ে নিজেই ঘেরাও সচিব

ঈদের আগে শ্রমিকদের বেতনে ‘চাঁদাবাজি’! যমুনা সার কারখানায় আতঙ্ক ও ক্ষোভ

বীর মুক্তিযোদ্ধা সাবেক চেয়ারম্যান মোঃসাইদুর রহমান আর নেই।

কুমিল্লা সিটি কর্পোরেশন সম্প্রসারণ: বাগমারা এলাকার মানুষ কি সত্যিই অন্তর্ভুক্তির বিপক্ষে?এলাকাবাসী ক্ষুব্ধ

ফতেপুরে ঈদুল আযহা উপলক্ষে ১৭৪৮ অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

ইছহাক রওশন ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অসহায় দুস্হ্য মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ।

চামড়া সংরক্ষণে বিনামূল্যে ৩০ হাজার টন লবণ দেবে সরকার

ছাতকের দুর্ধর্ষ হারুন গ্রেপ্তার র‍্যাবের জালে ফজল মিয়া হত্যার প্রধান আসামি ​

১০

কালবৈশাখী ঝড়ে সরিষাবাড়ীতে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ৫

জনপ্রিয় সব খবর

হরিরামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

লালমাইয়ে আগামীকাল বিএনপির ঈদ পুনর্মিলনী: প্রধান অতিথি মনিরুল হক চৌধুরী

বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন

মনপুরা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেটে কে আন্তর্জাতিক পর্যটনের কেন্দ্রবিন্দুতে নিতে সরকারের মহাপরিকল্পনা হুমায়ুন কবির

দুর্গন্ধ দূর ও পরিচ্ছন্নতা নিশ্চিতে গ্রীন অ্যান্ড ক্লিন ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের বিশেষ কর্মসূচি

​"যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে, মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে"

​যে জিয়া মিশে আছে জনতার স্পন্দনে,মৃত্যুর সাধ্য নেই তারে বাঁধে মরণের বন্ধনে!"

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহদাত বার্ষিকী উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন সাজাই মং মারমা

১০

চিত্র পরিচালক অনিক দত্তের মরদেহ -শেষ যাত্রায় কেওড়াতলা মহাশ্মশানে উদ্দেশ্যে।

সর্বশেষ সব খবর

আর্কাইভ