ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বেড়ায় হুরা নদীতে নৌকায় সাউন্ডবক্সের তান্ডব: ভ্রাম্যমাণ আদালতে ১২ যুবকের অর্থদণ্ড

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়ায় গভীর রাতে নৌকায় উচ্চশব্দে সাউন্ডবক্স বাজিয়ে শব্দদূষণ করার অপরাধে ১২ তরুণকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​শুক্রবার (০৪ সেপ্টেম্বর, ২০২৬) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বেড়া থানাধীন ছোট পায়না গ্রামস্থ হুরা নদীর ঘাট  এলাকায় বেড়া মডেল থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরেন মায়িশা খান।

​আদালত সূত্রে জানা যায়, হুরা নদীতে নৌকায় উচ্চশব্দে বক্স বাজিয়ে জন-উপদ্রব সৃষ্টি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬-এর ১৮(২) ধারা লঙ্ঘনের দায়ে আটককৃত ১২ জনকে সর্বমোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— পাবনা জেলার ছোট পায়না গ্রামের মোঃ আকাশ প্রামানিক (১৮), সাথিয়া থানার সাটিয়াখোলা গ্রামের মোঃ আকাশ মোল্লা (১৮), মোহাম্মদ আজিজুল ইসলাম (২২), মোঃ আবির আলী (১৮) ও মোহাম্মদ রফিকুল কাজী (২২) এবং কাশিনাথপুর নতুন পাড়ার জিহাদ হোসেন (২২)।

​একইসাথে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার পোতাজিয়া গ্রামের মোঃ শাহিন ইসলাম (১৯), দরগাপাড়া গ্রামের মোঃ মোমিন প্রামান (২২) ও দরগারচর নতুন পাড়ার মোহাম্মদ সাঈম শেখ (১৬); এবং উল্লাপাড়া থানার দত্তপাড়া গ্রামের মোঃ আল-আমিন মোল্লা (১৯), মোঃ শেখ ফরিদ (৪২) ও মোঃ সিরাজুল ইসলাম (৩০)।

​উপজেলা প্রশাসন জানায়, শব্দদূষণ প্রতিরোধ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

বেড়ায় হুরা নদীতে নৌকায় সাউন্ডবক্সের তান্ডব: ভ্রাম্যমাণ আদালতে ১২ যুবকের অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ