ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

পঞ্চগড়ে পাঠ্যবইয়ের পাঠ এবার মঞ্চে, গড়ে উঠছে শিশুদের থিয়েটার ক্লাব

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়  ২১ সেপ্টেম্বর ২০২৬ পাঠ্যবইয়ের কঠিন বিষয়গুলো এবার নাটকের মঞ্চে। বইয়ের গল্প, পাঠ ও বিভিন্ন বিষয়কে নাট্যরূপ দিয়ে প্রান্তিক শিশুদের শেখানোর উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি শিশুদের অভিনয়, সংস্কৃতি, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে। এ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘সিলেবাস থিয়েটার’।

সোমবার (২১ সেপ্টেম্বর) তেঁতুলিয়া উপজেলার সারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রমটির উদ্বোধন করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।

জেলা প্রশাসনের উদ্যোগে প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও সাংস্কৃতিক উন্নয়নবিষয়ক সংগঠন ‘কারিগর’ এ কার্যক্রম বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যন্ত ও সাংস্কৃতিক সুবিধাবঞ্চিত এলাকার শিশুদের পাঠ্যক্রমের সঙ্গে থিয়েটার চর্চার সংযোগ ঘটানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইতোমধ্যে পাঁচটি শ্রেণির ২৫ জন শিক্ষার্থীকে নিয়ে গঠন করা হয়েছে একটি থিয়েটার ক্লাব। তাদের দেওয়া হয়েছে সাত দিনব্যাপী থিয়েটার প্রশিক্ষণ। তবে প্রশিক্ষণটি শুধু অভিনয় শেখানোর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়নি। শিক্ষার্থীদের ব্যক্তিত্ব, সৃজনশীলতা ও প্রকাশভঙ্গি বিকাশে মেডিটেশন, ব্যায়াম, শুদ্ধ উচ্চারণ, সাবলীলভাবে কথা বলা, গল্পপাঠ, সংগীত, খাদ্যাভ্যাস, প্রকৃতি ও পরিবেশ এবং ইতিবাচক আচরণসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রশিক্ষণের পর শিক্ষার্থীরাই নিজেদের ভাবনা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে নাটক তৈরি করছে। পাঠ্যবইয়ের গল্প ও বিষয়কে নাটকের মাধ্যমে উপস্থাপন করে নিজেরাই তাতে অভিনয় করছে। এতে আনন্দের সঙ্গে পাঠ গ্রহণের পাশাপাশি মঞ্চে কথা বলা ও নিজের ভাবনা প্রকাশের সুযোগ পাচ্ছে তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে সারিয়ালজোত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থিয়েটার ক্লাব ‘সারিয়াল থিয়েটার’ মঞ্চস্থ করে ‘বাঁশিওয়ালা’ নাটক। নাটকটির নির্দেশনা দেন কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার। এতে অভিনয় করে আরুশা, সারা, আশরাফি, রোমিও, মেহেদী, সাদিকুল, জেসিকা, রিমি, জান্নাতি, মনি, রাতুল, ইমরান, সোহান, বাইজিদ, নিহাদ, হ্যাপি, সামিয়া, ইতি, ফয়সাল, সৌরভ ও মাহিম।

নাটকটির ব্যবস্থাপনায় ছিলেন হাবিবুর রহমান (হাবিব), প্রযোজনায় রেজাউল ইসলাম। পোশাক ও প্রপস পরিকল্পনায় ফাহিম আহমেদ এবং সংগীত পরিকল্পনায় ছিলেন রইসউদ্দিন।

কারিগরের নির্বাহী পরিচালক সরকার হায়দার বলেন, প্রান্তিক এলাকার অনেক শিক্ষার্থী সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বৈচিত্র্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত থাকে। পাঠ্যক্রমের বিষয়গুলো থিয়েটারের মাধ্যমে উপস্থাপন করা হলে তারা একই সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে। পাশাপাশি এ কার্যক্রমে অভিভাবক ও স্থানীয় সুধীজনদেরও সম্পৃক্ত করা সম্ভব হবে।

তিনি জানান, পাইলট প্রকল্প হিসেবে তেঁতুলিয়া উপজেলার ১০টি বিদ্যালয়ে ‘সিলেবাস থিয়েটার’ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে এসব বিদ্যালয়ে ১০টি নাটক প্রস্তুত করা হবে। পরে সেগুলো নিয়ে আয়োজন করা হবে নাট্য উৎসব।

জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, থিয়েটার শুধু অভিনয় শেখার বিষয় নয়; এর সঙ্গে মানুষের কথা বলা, আচরণ, পোশাক, খাদ্যাভ্যাসসহ নানা ধরনের শিল্পচর্চা জড়িত। ফলে থিয়েটার প্রশিক্ষণ শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা বিকাশে ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, পাঠ্যক্রমের বিষয়গুলো থিয়েটারের মাধ্যমে শিশুদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হলে তাদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও মানসিক বিকাশে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমাম রাজী টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধি মকবুলার রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে পাঠ্যবইয়ের পাঠ এবার মঞ্চে, গড়ে উঠছে শিশুদের থিয়েটার ক্লাব

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ