ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রকৃত সত্য তুলে ধরার দাবি

মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মৃত্যুর সঙ্গে ফার্মেসি বা তাদের দেওয়া ওষুধের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।

তারা বলেন, জগদল বাজারে গর্ভবতী মায়েদের সেবা দেওয়ার মতো কোনো নারী পল্লী চিকিৎসক না থাকায় তিনি এ ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করেন। গর্ভবতী নারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপাসহ বিভিন্ন সেবা তিনি বিনামূল্যে দিয়ে আসছিলেন। নারী হওয়ায় গ্রামের অনেক মা-বোন তার কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারতেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ আগস্ট থেকে কয়েকজন গণমাধ্যমকর্মীর নাম উল্লেখ করে ফার্মেসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাতৃসেবা ফার্মেসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই প্রচারের ফলে ফার্মেসির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভুল ধারণার সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গর্ভস্থ শিশুটির মৃত্যুর সঙ্গে মাতৃসেবা ফার্মেসি বা ফার্মেসি থেকে দেওয়া কোনো ওষুধের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে শারমিন আক্তার ও সামী মিজানুর রহমানের নামে একটি লিখিত বক্তব্য রয়েছে বলে দাবি করা হয়। সেখানে শিশুর মৃত্যুর ঘটনায় ফার্মেসির মালিকের কোনো দোষ বা দায় নেই বলে উল্লেখ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই লিখিত বক্তব্যের মূল কপি সাংবাদিকদের সামনে উপস্থাপন এবং ফটোকপি সরবরাহ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাতৃসেবা ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একটি অ্যান্টিবায়োটিক-সংক্রান্ত অসতর্কতা বা কারিগরি কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করা হয়েছে বলে দাবি করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।

তবে কিছু সাংবাদিক ও গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন ফার্মেসির মালিক মোছাঃ রোকসানা আক্তার। তিনি বলেন, বিভিন্ন সংবাদে ভুল ওষুধ বা প্রেসক্রিপশনের কারণে শিশুর মৃত্যুর জন্য ফার্মেসিকে দায়ী করে মোবাইল কোর্টে জরিমানা করার কথা উল্লেখ করা হয়েছে। এ ধরনের ভুল ব্যাখ্যা ও তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান তিনি।

সংবাদ সম্মেলনে ফার্মেসির পক্ষ থেকে আরও দাবি করা হয়, বিভিন্ন প্রচারণার কারণে অনেক গ্রাহক ও রোগী বর্তমানে ফার্মেসিতে আসা বন্ধ করে দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও মানহানির শিকার হচ্ছে।

তারা বলেন, “আমাদের ফার্মেসি সবসময় আসল ও মানসম্মত ওষুধ বিক্রির চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। পূর্বের কোনো অসতর্কতার জন্য আমরা অনুতপ্ত এবং ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

পঞ্চগড়ের জগদল বাজারের পল্লী চিকিৎসক ও মেডিসিন ব্যবসায়ী মোছাঃ রোকসানা আক্তার তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে এই লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা গণমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারের কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় ও ভুল ধারণা দূর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহিম ও এনামুল হক, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদেকুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সম্পাদক ও সদস্য ফারুক, মিম, ময়নুল, কাফী ও রাকিব হাসান। এছাড়া সাংবাদিক মাহাবুব আলম, ফেরদৌসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রকৃত সত্য তুলে ধরার দাবি

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ