ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কলমাকান্দা বড়খাপন ইউনিয়নকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার নুরুল আমিনের

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধি:- নেত্রকোণা  কলমাকান্দা উপজেলায়  ৪নম্বর বড়খাপন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে গণসংযোগ ও জনপ্রিয়তায় আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অঙ্গসংগঠন কৃষকদলের নেতা মোঃ নুরুল আমিন। হাওর অঞ্চলের কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকার কারণে তিনি এলাকায় পরিচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

তৃণমূল থেকে উঠে আসা এই রাজনৈতিক কর্মী এবার বড়খাপন ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বড়খাপন ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও সভাপতি, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং কলমাকান্দা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি নেত্রকোণা  জেলা কৃষকদলের মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি হাওর অঞ্চলের কৃষকদের অধিকার রক্ষায় তিনি নিজেকে একজন সক্রিয় সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। উবধাখালী বেড়িবাঁধ প্রকল্পের অনিয়ম ও বালু উত্তোলনের বিরুদ্ধে তথ্য অধিকার আইন ব্যবহার করে তার আইনি ও সামাজিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয় বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফসল রক্ষা বাঁধের সংস্কার ও এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দশধার থেকে নৈহাটি  বাজার পর্যন্ত সড়ক পাকা করণের উদ্যোগে তার ভূমিকা এলাকায় প্রশংসিত হয়েছে।

নির্বাচনী অঙ্গীকার সম্পর্কে মোঃ নুরুল আমিন বলেন, তিনি বড়খাপনের সন্তান হিসেবে এলাকার মানুষের সুখ-দুঃখের সঙ্গে সবসময় যুক্ত ছিলেন এবং কৃষকদের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। তিনি বড়খাপন ইউনিয়নকে দুর্নীতি ও মাদকমুক্ত একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান বলে জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কলমাকান্দা বড়খাপন ইউনিয়নকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার নুরুল আমিনের

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ