ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

পীরগাছায় কিশোরীকে উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত দুলাল গ্রেপ্তার

ঠাকুরগাঁও- শুন্য ১ আসন নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিস্তায় অবৈধ পাথর উত্তোলন বিরোধী টাস্কফোর্স অভিযানে মেশিন জব্দ, ট্রাক আটক

​ইসলামপুর আব্দুস সামাদ পারভেজ মহিলা কলেজে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ধুনটে ইমামদের ১২ দিনব্যাপী ফ্রি কুরআন শিক্ষা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা

জঙ্গল সলিমপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিলেন নাদিয়া পাঠান পাপন

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের অঙ্গীকার "স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য হবে সবার"

​মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি:- ২৮.সেপ্টেম্বর ২৬ইং ​সুশাসন প্রতিষ্ঠা, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দিয়েছেন বক্তারা। তাঁরা বলেছেন, সাধারণ মানুষের তথ্যের অধিকার নিশ্চিত করা না গেলে গণতান্ত্রিক চর্চা জোরদার এবং দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়।

​আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আজ সোমবার সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

​সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা। তিনি বলেন, “তথ্য পাওয়া নাগরিকদের মৌলিক ও সংবিধিবদ্ধ অধিকার। সরকারি কিংবা বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান থেকে নাগরিকরা যাতে কোনো প্রকার হয়রানি ছাড়া তথ্য পেতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষ সচেতন হলে এই আইনের সুফল শতভাগ পাওয়া সম্ভব।”

​বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান বলেন, পুলিশি সেবামূলক কার্যক্রম ও তথ্য প্রদান প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তথ্যের অবাধ প্রবাহ সাধারণ জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় করে।

​জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, “মুক্ত সাংবাদিকতা ও তথ্যের অবাধ সুযোগ নিশ্চিত না হলে একটি জবাবদিহিমূলক সমাজ গঠন অসম্ভব। প্রশাসনিক স্তরে তথ্যের গোপনীয়তার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে জনগণকে সঠিক তথ্য সরবরাহ করতে হবে।”

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, জাহানুর রহমান খোকন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কর্মকর্তা সৌমেন দাস এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি রওশন আরা বেগম।

​বক্তারা বলেন, তথ্য অধিকার আইনকে কার্যকর করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক সচেতনতা তৈরি করা প্রয়োজন। পাশাপাশি তথ্যের আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা।

​আলোচনা সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সনাক-টিআইবির সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের অঙ্গীকার "স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে তথ্য হবে সবার"

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ