ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মোল্লাহাটে মামলা ও আসামি ধরিয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ

আল হাফিজ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে মামলা করে পুলিশ নিয়ে আসামি ধরিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কবির আহমেদ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি উপজেলার কামার গ্রামের মোমরেজ মোল্লার ছেলে।

অভিযোগকারী ইয়াসমিন জানান, মামলা করে পুলিশ নিয়ে আসামি ধরিয়ে দেওয়ার কথা বলে কবির আহমেদ তার কাছ থেকে প্রথমে ৮ হাজার টাকা নেন। পরে কোনো পুলিশ তার বাড়িতে না আসায় বিষয়টি জানালে কবির তাকে বলেন, বাগেরহাট ডিবি পুলিশকে ৫ হাজার টাকা দিতে হবে। এরপর আরও ৫ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ইয়াসমিনের দাবি, এরপরও তার বাড়িতে কোনো ডিবি পুলিশ আসেনি। পরে বাগেরহাট আদালতে নিয়ে যাওয়ার কথা বলে তার কাছ থেকে আরও ৭ হাজার টাকা নেওয়া হয়েছে।

এদিকে আসমা নামে আরেক নারী অভিযোগ করেন, তার মোটরসাইকেল ছাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কবির আহমেদ তার কাছ থেকে ১০ হাজার টাকা নেন। তবে এখনো মোটরসাইকেলটি ছাড়িয়ে দেওয়া হয়নি এবং টাকা ফেরত চাইলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগকারীদের দাবি, বিভিন্ন কাজ করে দেওয়ার আশ্বাসে তাদের কাছ থেকে টাকা নেওয়া হলেও প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করা হয়নি।

অভিযোগের বিষয়ে কবির আহমেদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, থানাকে দালালমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কবির আহমেদের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মোল্লাহাটে মামলা ও আসামি ধরিয়ে দেওয়ার আশ্বাসে টাকা নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ