ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১২ অক্টোবর ২০২৬

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

খাড়গাছড়িতে  বন ও প্রাণের উৎসব- ২০২৬ এ  সম্মাননা পেল ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎তেতুলিয়া  নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় বাউফলে  জেলেরা  ‎

সরিষাবাড়ীতে সাংবাদিক হাফিজুর কে মারধরের অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- পেশাগত দায়িত্ব পালন শেষে সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার এলাকায় বাসায় ফিরার পথিমধ্যে অজ্ঞাত সন্ত্রাসীদের হাতে পথরোধ করে হামলা ও মারধরের শিকার হওয়ার অভিযোগ করেছেন এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার মধুপুর-ধনবাড়ী’র প্রতিনিধি সাংবাদিক হাফিজুর রহমান (৩৩)। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে রোববার (১১ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ) সরিষাবাড়ী থানায়  একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে জামালপুরের সরিষাবাড়ীর সেঙ্গুয়া সাত গম্বুজ মসজিদের  উত্তরে পাকা রাস্তা এলাকায় ধনবাড়ী এলাকা থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে  সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার এলাকায় বাসায় ফেরার সময় পথিমধ্যে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া সাত গম্বুজ জামে মসজিদ এর উত্তর পাশে পাকা রাস্তায় সাংবাদিক হাফিজুর রহমানকে পথরোধ করে কোন কিছু বুঝে ওঠার আগেই তার গাড়ী চাপা দিয়ে মোটর সাইকেলটি মাটিতে ফেলে দেয় । এর পর তাকে  লোহার রড ও ধারালো রাম দা দিয়ে আঘাত করা হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জখম ও ফোলা জখম  করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, ঘটনার পর তাঁকে আইনগত ব্যবস্থা না নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এর পরেও  ভবিষ্যতের জন্য নিরাপত্তার প্রয়োজনীয়তায় স্থানীয়  তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। হাফিজুর রহমান থানার এক নারী পুলিশ সদস্যের স্বামী। তারা শিমলা বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

উক্ত ঘটনায় ধনবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম স্বপন এঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রাতের আঁধারে হামলাকারীদের দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

এ ঘটনায় বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন সহ পুলিশ প্রশাসনের আশুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে  সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে থানার এসআই সাইফুল ইসলাম সহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ ছাড়াও ঘটনার লিখিত অভিযোগ পাওয়া গেছে । ঘটনার তদন্ত করে দোষীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে‌

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সরিষাবাড়ীতে সাংবাদিক হাফিজুর কে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ