কচুয়ায় ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক,
মো: আনোয়ার হোসেন, রাজ কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: ১৪, অক্টোবর ২০২৬ বুধবার, চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: রাসেল (২৬) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ১৩ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৮টার দিকে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশক্রমে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হক এর নেতৃত্বে এসআই সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এসময় কচুয়া থানাধীন ১নং সাচার ইউপির ০৯ নং ওয়ার্ডের চৌধুরী দিঘীর পাড় সাকিনের মদিনাতুল উলূম মহিলা মাদরাসার সামনের কচুয়া টু আমিরাবাদগামী পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাসেলের পিতা মৃত আলী মিয়া, মাতা সাজেদা বেগম, সাং- চৌধুরী দিঘীর পাড় (দক্ষিণ পাড়া)।
তার দেহ তল্লাশি করে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার ওজন ১.৬ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪,৮০০ টাকা।
এ ঘটনায় কচুয়া থানায় এফআইআর নং-১৮, তারিখ- ১৩ অক্টোবর ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ মামলা রুজু করা হয়।
ধৃত আসামীকে আজ ১৪/১০/২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন