ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হরিরামপুরে ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ আটক।

পঞ্চগড়ে অবহেলায় ধ্বংসের মুখে সোনাহারের জমিদার বাড়ি, সংরক্ষণে জোর দাবি

দায়িত্বের অধ্যায় শেষ, স্মৃতিতে অম্লান বিজয়নগরের সহকর্মীরা:আবু সাইদ সরকারের বিদায়ী বার্তা

কক্সবাজারের উখিয়ায় আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষায় যারা কৃতকার্য হয়েছে, কেবল তারাই এসএসসি পরীক্ষার ফরম পূরণ করতে পারবে

চট্টগ্রামে জাল ভিসা তৈরির কারখানায় পুলিশের অভিযান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার মূলহোতা

আমতলীতে ১০ দরিদ্র মেধাবী এসএসসি পরীক্ষার্থীর পাশে জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে তারাকান্দায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধার তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল আলম তোতা সহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করেন। পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতির সময় বাধা দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ লাইন্সে রাষ্ট্রীয় সম্মান ও গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তার দাফন সম্পন্ন হয়। এ নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধার তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সদর উপজেলা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকা এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা।

মানববন্ধনে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খয়বর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহিদুল আলম তোতা সহ অন্যরা।

বক্তারা বলেন, দেশের একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনকাজে বাধা দেওয়া অত্যন্ত লজ্জাজনক, অমানবিক ও অপরাধমূলক কর্মকাণ্ড। তারা অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারী গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করেন। পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে তাকে ‘গার্ড অব অনার’ দেওয়ার প্রস্তুতির সময় বাধা দেওয়া হয়। পরবর্তীতে পুলিশ লাইন্সে রাষ্ট্রীয় সম্মান ও গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তার দাফন সম্পন্ন হয়। এ নিয়ে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ডেইলি বাংল সংবাদ

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ