ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

দোয়ারাবাজারে পূর্ববিরোধের জেরে কৃষকের ফসলি জমিতে দুর্বৃত্তের তাণ্ডব; থানায় অভিযোগ, ক্ষতির দাবি ৮ লাখ টাকা

বোদা উপজেলা প্রেসক্লাবের নভেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়ায় ইউএনওর নাম ভাঙিয়ে গাছ বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

চার দিনের অচলাবস্থার অবসান, খুলে দেওয়া হলো বিষ্ণু মন্দিরের তালা

লকডাউনের প্রতিবাদে হরিরামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত ।

গলাচিপায় উত্তরপত্র গায়েব: কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

কুড়িগ্রামে শীতার্তদের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে বেসরকারি সংস্থা আশার কম্বল হস্তান্তর

সরিষাবাড়ীতে আগুনে পুড়ে ৩ ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি ৬৫ লাখ টাকা

কেশবপুর ইউনিয়নকে ইনসাফ ভিত্তিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বকর বিন সিদ্দিক

পটুয়াখালী বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ক্বারী আবু বকর বিন সিদ্দিক । জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

 ক্বারী আবু বকর বিন সিদ্দিক বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। ভবিষ্যতে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কেশবপুর  ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবার পরিধি বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে চান তিনি।

তিনি বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান, স্বচ্ছতা ও জনসেবা এই পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দিতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে কেশবপুর  ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি।

স্থানীয় সূত্রে জানা গেছে,  ক্বারী আবু বকর বিন সিদ্দিক দীর্ঘদিন ধরে  রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ রয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গেও তাঁর যোগাযোগ রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

 স্থানীয়   সূত্রে জানা যায়, ক্বারী আবু বকর বিন সিদ্দিক চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের পর থেকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে তাঁকে নিয়ে আলোচনা চলছে। তবে তাঁর চূড়ান্ত প্রার্থিতা সমর্থনের বিষয়টি সংশ্লিষ্ট কেশবপুর ইউনিয়নে ৯ টি ওয়ার্ডের সাধারণ জনগণের ভোটারের উপায় নির্ভার করবে এবং নির্বাচনী প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

 ক্বারী আবু বকর বিন সিদ্দিক বলেন, এলাকার মেহনতি ও খেটে খাওয়া মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে কেশবপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।

চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সবশেষে কেশবপুর  ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন সম্ভাব্য এই চেয়ারম্যান প্রার্থী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কেশবপুর ইউনিয়নকে ইনসাফ ভিত্তিক ও মডেল ইউনিয়ন গড়তে চান -কারী আবু বকর বিন সিদ্দিক

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ