ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৩ মে ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইতালি প্রবাসী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার হোসেন সরকার

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

পটুয়াখালীতে জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা ২০ হাজার টাকা

উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন  উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু

জলঢাকায় জমকালো আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

দুই উপজেলা সংযোগকারী আর্মিদিং নদীর উপর নির্মিত ব্রিজে অনিয়মের অভিযোগ

ওসমানীনগর (সিলেট) সংবাদদাতাঃ সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাতুপুর গ্রাম ও বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের আতাফুর গ্রামের সংযোগস্থলে আর্মিদিং নদীর উপর নির্মাণাধীন ব্রিজের কাজে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই ব্রিজের কাজ শুরুর পর থেকেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাসের তত্ত্বাবধানে নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। ব্রিজটির নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার আগেই মাঝখানের একটি অংশ দেবে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও নতুন ও নরম মাটির উপর ব্রিজ নির্মাণ করায় ওসমানীনগর অংশের প্রবেশমুখে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে।

স্থানীয়দের দাবি, অপরিকল্পিত ও নিম্নমানের কাজের কারণে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নদীর উপর নিচু করে ব্রিজ নির্মাণ করায় নৌকা চলাচলও প্রায় বন্ধ হয়ে গেছে। এতে এলাকার কৃষক, মৎস্যজীবী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে বিশ্বনাথ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ব্রিজটির প্রকল্প ব্যয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে কাজ যথাযথভাবে হচ্ছে বলে দাবি করেন।

স্থানীয় বাসিন্দা ছনু মিয়া সহ কয়েকজন অভিযোগ করে বলেন, “ব্রিজ নির্মাণ কাজে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার রহস্যজনক ভূমিকা রয়েছে। নিম্নমানের কাজের কারণে জনগণের টাকার অপচয় হচ্ছে।”

এলাকাবাসী দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্রিজ নির্মাণ কাজে গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দুই উপজেলা সংযোগকারী আর্মিদিং নদীর উপর নির্মিত ব্রিজে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ