ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ২৪ মে ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

বন্যাদুর্গত মানুষের পাশে ব্র্যাক, মদনের কদমশ্রী হাওরাঞ্চলে ১০০ পরিবারের মাঝে ৩ হাজার ডাকলিং বিতরণ

মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার হাওরাঞ্চল কদমশ্রী এলাকায় আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাক। শনিবার (২৩ মে ২০২৬) জীবিকা পুনর্বাসনের লক্ষ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে ৩০টি করে মোট ৩ হাজার ডাকলিং (হাঁসের বাচ্চা) বিতরণ করা হয়।

দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষের মাঝে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। ডাকলিং পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। উপকারভোগীরা জানান, ব্র্যাকের এ উদ্যোগ তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে এবং সংসারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচির উদ্বোধন করেন ব্র্যাকের সেন্ট্রাল-২ ডিভিশনের এসপিএম মোঃ নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নেত্রকোণা-০১ অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও মদন উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় ব্র্যাকের পক্ষ থেকে উপকারভোগীদের ডাকলিং সঠিকভাবে পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, নিরাপদ আবাসন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি হাঁসের বিভিন্ন রোগ দেখা দিলে দ্রুত কী ধরনের পদক্ষেপ নিতে হবে, চিকিৎসা ও টিকাদানের গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়।

বক্তারা বলেন, হাওরাঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগে প্রায়ই ক্ষতির মুখে পড়ে। তাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর টেকসই জীবিকা নিশ্চিত করতে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। হাঁস পালন হাওরাঞ্চলের মানুষের জন্য একটি লাভজনক ও সহজ আয়ের মাধ্যম। এ উদ্যোগের মাধ্যমে পরিবারগুলো দ্রুত অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে বলে আশা প্রকাশ করেন তারা।

উপকারভোগী রাশিদা বেগম বলেন, “বন্যায় আমাদের অনেক ক্ষতি হয়েছে। ব্র্যাক আমাদের পাশে দাঁড়িয়েছে। এই হাঁসগুলো বড় করে বিক্রি করতে পারলে সংসারে অনেক উপকার হবে।” স্থানীয়দের মতে, বন্যাদুর্গত মানুষের পাশে ব্র্যাকের এ মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুনভাবে স্বাবলম্বী হওয়ার আশা দেখছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বন্যাদুর্গত মানুষের পাশে ব্র্যাক, মদনের কদমশ্রী হাওরাঞ্চলে ১০০ পরিবারের মাঝে ৩ হাজার ডাকলিং বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ