ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ৩১ মে ২০২৬

বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল।

সাংবাদিকরা সমাজের আয়না: খোন্দকার মাশুকুর রহমান মাশুক।

নেত্রকোণার খালিয়াজুরীতে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মাদারীপুরের শিরখাড়ায় আইন শৃঙ্খলা ও মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা।

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক।

প্রকৌশলী আবু তাহের হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত

আমিনপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্র ভর্তিতে ঘুষ দাবি, জালিয়াতি ও সরকারি সম্পদ আত্মসাৎ এর অভিযোগ

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস

মোল্লাহাটে যুবককে অপহরণ করে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মোঃ হাবিবুর রহমান মোল্লা (২৭) নামে এক যুবককে অপহরণ করে শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার ঘাটবিলা গ্রামে শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে। আহত হাবিবুর রহমান একই গ্রামের বাসিন্দা ও মোঃ নাজিম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান জয়ডিহি বাসস্টেশন থেকে বাড়ি ফিরছিলেন। পথে ঘাটবিলা গ্রামের আলম মেম্বারের বাড়ির সামনের সড়কে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল অজ্ঞাত দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

সংশ্লিষ্ট ৪ নম্বর কুলিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চৌকিদার শওকত মোল্লা জানান, রাত সাড়ে ১২টার দিকে চিৎকারের শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। পরে বাড়ির অদূরে ফোরকান খার একটি মৎস্যঘেরের মধ্যে মুমূর্ষু অবস্থায় হাবিবুর রহমানকে পড়ে থাকতে দেখেন। একা উদ্ধার করতে না পেরে তিনি ফিরে এসে শিহাব মোল্লা ও পলাশ মোল্লাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে তারা হাবিবুরকে উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন।

পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্বজনরা জানান, ঘটনার পর থেকে এখন পর্যন্ত হাবিবুর রহমানের জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এবং কী কারণে এ হামলার ঘটনা ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১২ জুন ২০২৬

মোল্লাহাটে যুবককে অপহরণ করে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ