ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

গাইবান্ধা সদরে দুই সড়কের পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ, ল্যাব টেস্টের দাবি এলাকাবাসীর

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার দুটি সড়কের পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ব্যবহৃত খোয়ার মান পরীক্ষার জন্য ল্যাব টেস্ট না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখা হোক। একই সঙ্গে তারা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সরেজমিনে দেখা যায়, বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর খোলাবাড়ী থেকে ঝিনেশ্বর পর্যন্ত সড়কে ডাব্লিউবিএম , কাজে নিম্নমানের খোয়া ব্যবহার করে রোলার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া রাস্তার দুই পাশে নির্ধারিত প্রস্থ অনুযায়ী কাজ করা হয়নি বলেও স্থানীয়দের অভিযোগ। প্রকল্পের কোনো সাইনবোর্ড না থাকায় কাজের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

অপরদিকে, কুপতলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোজাহার মাস্টারের বাড়ি থেকে ৭ নম্বর ওয়ার্ডের ধর্মতলা পর্যন্ত সড়কের ডাব্লিউবিএম কাজে ইটভাটার রাবিশ ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তাদের দাবি, এর আগেও একই সড়কের সাব-বেইজ নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছিল। প্রকল্পের তথ্যসংবলিত সাইনবোর্ড না থাকায় কাজের গুণগত মান নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মৌখিকভাবে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সড়ক দুটির স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এলাকাবাসী অবিলম্বে ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান যাচাইয়ের জন্য ল্যাব টেস্ট এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

অভিযোগের বিষয়ে এলজিইডির তদন্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার কাছ থেকে অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগকারীদের দাবি, সাংবাদিকের পক্ষ থেকে বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি অসহযোগিতামূলক আচরণ করেন। এ বিষয়ে তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গাইবান্ধা সদরে দুই সড়কের পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ, ল্যাব টেস্টের দাবি এলাকাবাসীর

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ