ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬

পীরগাছায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগের প্রতিবাদ চেয়ারম্যানের

ইসলামপুরে চরাঞ্চলের মানুষের ভরসা শেখ ওয়াদুদ জনপ্রিয়তায় শীর্ষে প্যানেল চেয়ারম্যান

ডিজেলের দাম বাড়িয়েও সরকারের ৭০ টাকা লোকসান-উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী

আটোয়ারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপজেলায় প্রথম হলো বার আউলিয়া মাজার শরীফ দাখিল মাদ্রাসা

আট বছর পর স্বজনের কাছে ফিরলেন জসিম, সন্ধান মিলল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে যৌতুকের টাকার দাবিতে গৃহবধূকে অমানবিক নির্যাতন

চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর বিশেষ অভিযানে ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ, তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার শিকারী গ্রামে অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. কাজী ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন— আলালপুর গ্রামের মো. মাহাবুবুর রহমান (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯) এবং হাউসপুর গ্রামের মো. সাগর হোসেন (১৬)। অভিযানের সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি ইজিবাইক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদক ও অন্যান্য আলামতের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার ৬০০ টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জব্দকৃত আলামতসহ ভোলাহাট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চাঁনশিকারী সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপসহ আটক ৩

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ