নড়াইলে পানিতে ডুবে দুই সহোদর শিশুর মৃত্যু।
মো তুহিন মোল্লা নড়াইল প্রতিনিধি; নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫)ও ওমর ফারুক(২) দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।বুধবার (১০) জুন সকাল সাড়ে ১০ টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা ভাটিয়া গ্রামের মোঃ সাজেদুল শেখের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুপুত্র নিয়ে ঘরে শুয়ে ছিলেন তাদের মা। একপর্যায়ে তিনি ঘুমিয়ে পড়েন। এই ফাঁকে শিশু দুটি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। পরে ঘুম থেকে উঠে সন্তানদের দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা পুকুরের পানিতে ছোট ছেলে ওমর ফারুকে ভাসতে দেখেন। এ সময় পুকুরে নেমে খোঁজাখুঁজি করে আবু বক্কারকেও উদ্ধার করা হয়। পরে নড়াইল জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু বিষয়টি শুনেছি।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরাদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন