ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

বিদেশে চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

মোঃ রাসেল আহমেদ মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদনে বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ নেওয়ার অভিযোগে দায়ের হওয়া একটি মামলার প্রধান আসামি খসরু পারভেজ ভূঁইয়া (৩৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার বাদলা তানেশ্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন করিম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ হাসানুর রহমান, এসআই শাকিব, পুলিশ কনস্টেবল আকরামসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় বাদলা পুলিশ ফাঁড়ির সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

মামলার বাদী মোহন মিয়া অভিযোগ করেন, বিদেশে বৈধ চাকরি ও আকামা (কর্ম অনুমতিপত্র) করে দেওয়ার আশ্বাসে অভিযুক্তরা তার কাছ থেকে পর্যায়ক্রমে প্রায় ১৭ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাকে বিদেশে নানা দুর্ভোগের মধ্যে ফেলে রাখা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, বিদেশে অবস্থানকালে তিনি চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীন পরিস্থিতির সম্মুখীন হন। পরে আত্মীয়-স্বজনের সহায়তায় আরও অর্থ পাঠানোর পর তাকে দেশে ফেরত পাঠানো হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

দেশে ফিরে তিনি অভিযুক্তদের কাছে অর্থ ফেরত ও প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে জানতে চাইলে তারা অর্থ গ্রহণের বিষয়টি স্বীকার করলেও টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

আদালতের নির্দেশে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি মদন থানায় এজাহার হিসেবে রুজু করা হয়। মামলায় মোট তিনজনকে আসামি করা হয়েছে। মদন থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে। মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন করিম বলেন, “আদালতের নির্দেশে দায়ের হওয়া মামলার তদন্ত চলছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, মামলার বাদী প্রধান আসামির গ্রেপ্তারে সন্তোষ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বিদেশে চাকরির প্রলোভনে অর্থ নেওয়ার অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ