ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৭ জুন ২০২৬

উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল।

মোল্লাহাটে ৪ দলিয় মিলু মিয়া স্মৃতি ফুটবল খেলায় রুপসা নৈহাটি একাডেমী চেম্পিয়ান

নবাবগঞ্জে ফুটবল উন্মাদনা: চ্যাম্পিয়ন ফ্রেন্ডস ক্লাব মদনখালী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন --যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পঞ্চগড়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ

৮০তম স্বাধীনতা দিবসের  প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর।

দোকান দখল করে সরিষাবাড়িতে বিএনপির ওয়ার্ড কার্যালয়! এলাকায় উত্তেজনা

অন্য প্রতিষ্ঠানের প্যাকেট ব্যবহার করার অভিযোগে জামান এগ্রো ফার্মকে ৫০ হাজার টাকা জরিমানা।

কোম্পানীগঞ্জে FBDS-এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (১৬ জুন) দুপুর ২টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে  ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেট (FBDS) এর আয়োজনে এবং  সৎ পথের পথিকরা সংগঠন কতৃক ১০০০ বৃক্ষরোপণ কর্মসূচি হয়।  FBDS-এর প্রতিষ্ঠাতা পরিচালক ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমের পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন FBDS-এর উপদেষ্টা ও তেলিখাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক লায়ন আসাদুল হক আসাদ, তেলিখাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কান্তি নাথ, সহকারী প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির এবং মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি, কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি ও অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি ও তেলিখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  রিপন আহমদ, শিক্ষিকা রওশন আরা বেগম, রাহেলা বেগম প্রমুখ।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, “প্রকৃতির হাত ধরে আসুন গড়ে তুলি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ”—এই লক্ষ্যকে সামনে রেখেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

এ সময় FBDS কোম্পানীগঞ্জ শাখার পরিচালক আবু হামজা সাইফ বলেন, “একটি গাছ লাগান, একটি জীবন বাঁচান”—এই স্লোগানকে ধারণ করে আগামী দিনগুলোতেও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

রোববার, ১৬ আগস্ট ২০২৬

কোম্পানীগঞ্জে FBDS-এর বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ