ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬

মণিরামপুরে পুলিশের পৃথক অভিযানে ওয়ানশুটার গান ও ইয়াবাসহ আটক-১

হকার উচ্ছেদের ও বুলডোজার রাজ বন্ধ হোক এর প্রতিবাদে সমাবেশ ও ডেপুটেশন।

পীরগাছায় সরকারি স্কুলের গাছের ডাল কাটার অভিযোগ করায় শিক্ষককে মারধরের অভিযোগ

গাজীপুরে পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী ও মাদকসেবীসহ গ্রেফতার ১১

বিশ্ব জনসংখ্যা দিবসে বারহাট্টায় আলোচনা সভা ও সম্মাননা প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চমকপ্রদ সাফল্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু ৪র্থ আন্তর্জাতিক নাট্যোৎসব //

কালিয়াকৈরে অতি ভারী টানা বৃষ্টি বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি,বসতবাড়ি  দোকান রাস্তায় পানি বন্ধী

পীরগাছায় ‘পার্টনার কংগ্রেস-২৬’, আধুনিক কৃষিতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব

রংপুরের পীরগাছায় কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদন এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস-২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী এ কংগ্রেসে কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, কৃষি সেবার সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুকিত বিন লিয়াকতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উদ্ভিদ সংরক্ষণ বিভাগের উপপরিচালক মাহামুদা খাতুন এবং শস্য বিভাগের উপপরিচালক সাইফুল ইসলাম। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি, পুষ্টিসমৃদ্ধ ও নিরাপদ খাদ্য উৎপাদন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা ফিতা কেটে কংগ্রেসের উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন অংশ নেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

সোমবার, ১৩ জুলাই ২০২৬

পীরগাছায় ‘পার্টনার কংগ্রেস-২৬’, আধুনিক কৃষিতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ