ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

মদনে আলোচিত চুরির ঘটনায় তিন সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল

মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- নেত্রকোণার মদন উপজেলার আলোচিত চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি দূরবীন, একটি মাল্টিপ্লাগ এবং শুকনা সুপারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মদন থানার মামলা নং-১৪, তারিখ ২৭ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের আলোকে পরিচালিত অভিযানে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ফতেপুর তুলাপাড়া গ্রামের রোকন উদ্দিনের ছেলে মোঃ তৌফাজ্জল হোসেন আলি (১৯), মৃত আব্দুস ছাত্তারের ছেলে মোঃ আজিজুল হক (৪০) এবং ফতেপুর রামগোপালপুর গ্রামের রফিকুল ইসলাম রবির ছেলে মোঃ অনিক (১৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত পারভেজ চৌধুরীর বাড়িতে গত ২৪ থেকে ২৬ জুনের মধ্যে পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে সংঘটিত হয় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা। এ ঘটনায় ২৭ জুন শহীদুজ্জামান চৌধুরী বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন আসামিকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে একটি দূরবীন, একটি মাল্টিপ্লাগ এবং কিছু শুকনা সুপারি উদ্ধার করা হয়, যা চুরি হওয়া মালামালের অংশ বলে জানিয়েছে পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহউদ্দিন করিম বলেন, “চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চোরাই মালামালের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। বাকি মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০১ জুলাই ২০২৬

মদনে আলোচিত চুরির ঘটনায় তিন সন্দেহভাজন গ্রেপ্তার, উদ্ধার চোরাই মালামাল

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ