ওসমানীনগরে উন্নয়ন অব্যাহত থাকবে: হুমায়ুন কবির
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:- জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় ওসমানীনগরে অবকাঠামো, শিক্ষা, যোগাযোগ ও সামাজিক উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১ জুলাই) ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন এবং সামাজিক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলার আটটি ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, সরকার দেশের প্রতিটি অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। ওসমানীনগরের উন্নয়নেও এ ধারা অব্যাহত থাকবে এবং জনকল্যাণে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।
পরে তিনি উমরপুর ইউনিয়নের লামা ইসপুর গ্রামে আলাউর রহমান শান্তের বাড়ির সিসি ঢালাই রাস্তার উদ্বোধন করেন। এরপর মোল্লাপাড়া আব্দু মিয়া কলেজ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একটি গাছের চারা রোপণ করেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ইমরান আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, বৃহত্তর বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমরান রব্বানী, উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, সৈয়দ এনায়েত, শাহ জাহাঙ্গীর, কামাল আহমদ পারভেজ, সেলিম আহমদ, উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রউফ, সৈয়দ বাবুল মিয়া, আলাউর রহমান শান্ত, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা জয়নাল মিয়া, এনাম পীর, মানিক মিয়া, তোফায়েল আহমদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন