ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইতালি প্রবাসী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার হোসেন সরকার

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

পটুয়াখালীতে জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা ২০ হাজার টাকা

উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন  উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু

জলঢাকায় জমকালো আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

পাবনার বেড়ায় যমুনা ও হুরাসাগরে মৎস্য অভিযান: ১০০০ মিটার কারেন্ট ও ৫২টি চায়না দুয়ারী জাল জব্দ

​আবুজর গিফারী, পাবনা প্রতিনিধি:- পাবনার বেড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ ০২ জুলাই ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ৯:০০ ঘটিকা হতে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত উপজেলার যমুনা ও হুরাসাগর নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। অভিযানে নদী থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পরে তা প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

​মৎস্য অফিস সূত্রে জানা যায়, সকালে বেড়া উপজেলা মৎস্য দপ্তর ও নগরবাড়ি নৌ-পুলিশের একটি যৌথ টিম যমুনা নদীর লেউলাপাড়া ও পেচাকোলা পয়েন্ট এবং হুরাসাগর নদীর পায়না পয়েন্টে ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে নদী থেকে আনুমানিক ১০০০ মিটার ক্ষতিকর কারেন্ট জাল এবং ৫২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। 

পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল বেড়ার ঐতিহ্যবাহী ডাক বাংলো ঘাটে নিয়ে আসা হয় এবং স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। বেড়া উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ মোকাররম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন ​মুহাম্মদ ফখরুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি), নগরবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ি। এ সময় আরো উপস্থিত ছিলেন ​নগরবাড়ি নৌ-পুলিশ ফাঁড়ি সাব-ইন্সপেক্টর (এসআই), মোঃ আয়নুল হক এবং নৌ-পুলিশের একটি চৌকস টিম, মৎস্য অফিসের স্টাফ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​জাল ধ্বংস শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ মোকাররম হোসেন। তিনি নিষিদ্ধ জালের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন: ​"চায়না দুয়ারী ও কারেন্ট জালের অবাধ ব্যবহারের কারণেই আজ আমাদের দেশীয় প্রজাতির মাছের উৎপাদন আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এই জালগুলোতে কোনো বাচবিচার ছাড়া ডিম্বালা মা-মাছ এবং ছোট ছোট পোনা মাছ আটকা পড়ে মারা যায়, যা আমাদের মৎস্য সম্পদের জন্য এক বিরাট হুমকি।

​তিনি মৎস্য সম্পদ রক্ষায় জেলে ও স্থানীয় জনতাকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের স্বার্থে এবং জনস্বার্থে ক্ষতিকর অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের মৎস্য অভিযান ও মোবাইল কোর্ট প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

পাবনার বেড়ায় যমুনা ও হুরাসাগরে মৎস্য অভিযান: ১০০০ মিটার কারেন্ট ও ৫২টি চায়না দুয়ারী জাল জব্দ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ