ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

অবসরপ্রাপ্ত কলেজশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

মোঃআলামিন হোসেন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবসরপ্রাপ্ত এক কলেজশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাত দল। ভুক্তভোগী পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে তাড়াশ পৌর শহরের ভাদাশ গ্রামে অবস্থিত তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শহিদুল ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে একদল মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে রাখে। পরে তারা নগদ অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ডাকাতরা চলে যাওয়ার পর স্থানীয়দের সহযোগিতায় বিষয়টি তাড়াশ থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার তদন্ত শুরু করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

অবসরপ্রাপ্ত কলেজশিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ