ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

জমির বিরোধে বিষ দিয়ে বীর মুক্তিযোদ্ধার তিনটি ঘেরের মাছ নিধনের অভিযোগ

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:- বাগেরহাটের মোল্লাহাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিষ প্রয়োগ করে এক বীর মুক্তিযোদ্ধা ও মাছচাষির তিনটি মাছের ঘেরের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার বুড়ি গাংনী এলাকার দুই পরিবারের বিরোধকে কেন্দ্র করে বুড়ি গাংনী সংলগ্ন রূপসা উপজেলার শিয়ালী মৌজায় অবস্থিত তিনটি ঘেরে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

ক্ষতিগ্রস্ত মাছচাষি ও বীর মুক্তিযোদ্ধা চান মিয়া ফকির জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুলাল ফকির ও লিটন ফকিরের সঙ্গে তাদের বিরোধ চলছে। এর আগে প্রতিপক্ষ তার একটি ঘেরের পাড় কেটে দেয় বলে অভিযোগ করেন তিনি। ওই ঘটনায় শিয়ালী পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করা হয়। এছাড়া জবরদখল চেষ্টা ও হুমকির প্রতিকার পেতে আদালতে ১৪৪ ধারায় মামলাও করেন তিনি।

চান মিয়া ফকিরের দাবি, মামলার পর থেকেই প্রতিপক্ষ তাকে ঘেরের মাছ মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল। শুক্রবার দুপুরে তিনি প্রতিপক্ষের ঘেরে দুলাল ফকিরকে একটি বস্তা ও কাঁচি নিয়ে দেখতে পান। তখন বিষয়টি গুরুত্ব না দিয়ে জুমার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে ফিরে এসে দেখেন ঘেরের পানিতে মাছ অস্বাভাবিকভাবে লাফালাফি করছে। পরে তিনি ধারণা করেন, ঘেরে বিষ প্রয়োগ করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় মাছ তুলে দেখেন তিনটি ঘেরের বিপুল পরিমাণ মাছ মারা গেছে।

তিনি অভিযোগ করেন, এ ঘটনায় তার প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।          এ সময় তার সন্তানসহ স্বজনরাও একই অভিযোগ তুলে ঘটনার বিচার দাবি করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুলাল ফকির বলেন, জমি নিয়ে তাদের বিরোধ রয়েছে, তবে বিষ প্রয়োগের ঘটনায় তার কোনো সম্পৃক্ততা নেই। এছাড়া দুলাল ফকিরের ভাই লিটন ফকিরও অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধ থাকলেও বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

জমির বিরোধে বিষ দিয়ে বীর মুক্তিযোদ্ধার তিনটি ঘেরের মাছ নিধনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ