ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

স্বেচ্ছায় রক্তদাতারা মানবতার নীরব যোদ্ধা ; মো: ছালিম আহমদ খান

বিসকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান শেখ মোঃ শহিদুল ইসলাম (শহীদ)

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি কলেজছাত্র রিদয়ানের, উদ্ধারের দাবিতে মহাসড়কে মানববন্ধন

আসন্ন ইউপি নির্বাচনে ৪ নং কেশবপুর  ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রত্যাশায় এগিয়ে

খাড়গাছড়িতে  বন ও প্রাণের উৎসব- ২০২৬ এ  সম্মাননা পেল ‘হরিরামপুর শ্যামল নিসর্গ’।

চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুহাম্মদ ওসমান গনিকে সম্মাননা স্মারক প্রদান

সরিষাবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

‎তেতুলিয়া  নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ, হতাশায় বাউফলে  জেলেরা  ‎

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি:- যশোরের কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাইয়ের খুনিদের ও মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচার, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং সংবিধান সংস্কারের দাবিতে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই ২০২৬) বিকেলে কেশবপুর পাবলিক ময়দান থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এ সময় দাবি-সংবলিত বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো পৌর শহর।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা আমির অধ্যাপক মো. মোক্তার আলী।

এ সময় আরও বক্তব্য রাখেন যশোর জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আব্দুস সামাদ, জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা নায়েবে আমির মাওলানা রেজাউল ইসলাম, নায়েবে আমির মো. সাইদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি মো. তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের উপজেলা সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং এনসিপি কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত খুনি ও মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শহীদ ওসমান বিন হাদীর হত্যাকারীদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংবিধান সংস্কারের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে। সমাবেশ শেষে কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে গণদাবি বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ