ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ০৫ জুলাই ২০২৬

বিএমডিএর কাজে গতি ফিরে আসবে

বিএমডিএর কাজে গতি ফিরে আসবে

পদুয়ার বাজার বিশ্বরোডে ভাসমান ফুটপাতের দখলে তীব্র যানজট, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

দুই সন্তানসহ বিধবা নারীকে বিয়ে করায় এলাকা ছাড়া নবদম্পতি, থানায় অভিযোগ

বারহাট্টায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ৫০ হাজার টাকা জরিমানা

হরষপুর ও পাহাড়পুর ইউনিয়নে

হরষপুর ও পাহাড়পুর ইউনিয়নে "ঐক্যবদ্ধ বিজয়নগর" এর কার্যক্রম সম্পন্ন

গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু চিকিৎসার সুবিধার্থে থাইল্যান্ড থেকেও চিকিৎসক আনা হয় তবুও পরলে না বাঁচাতে

ঠাকুরগাঁওয়ে ই-বেইল বন্ড, মাধ্যমে জামিনের পর দ্রুত কারা মুক্তির সুযোগ।

মদনে শিক্ষিকাকে মারধরের অভিযোগ: তদন্তে সত্যতা, প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

নেসার্স ট্রাস্টের ঘর পেয়ে খুশি হলেন অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমান

ওসমানীনগর(সিলেট)  সংবাদদাতা : সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা মোহাম্মদপুর গ্রামের অসহায় অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমানের মাথা গোঁজার স্থায়ী ঠিকানা নিশ্চিত করেছে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভি। মানবিক সহায়তার ধারাবাহিকতায় প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন বসতঘরটি ৪ জুলাই ২০২৬ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সংগঠনটির উদ্যোগে এটি উপজেলার ২৬তম বসতঘর। নেসার্স ট্রাস্টের ফাউন্ডার মেম্বার আফগানিস্তানের নাগরিক আদম খাঁনের পক্ষে এবং নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির উদ্যোগে ঘরটি উপহার দেওয়া হয়। ঘর হস্তান্তর করেন সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মামুনুর রহমান।  বক্তব্য রাখেন।  ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির বাংলাদেশ সদস্য নাজমুল ইসলাম সাইদ এবং সমাজসেবক আব্দুল আহাদ।

বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভি মানবিক কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। প্রবাসে অবস্থান করেও সংগঠনের সদস্যরা প্রাকৃতিক দুর্যোগ, সংকটকাল ও দুঃসময়ে দরিদ্র মানুষের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অন্যতম মানবিক উদ্যোগ ‘হাউজিং মিশন’-এর আওতায় চলতি বছরে ওসমানীনগরে ২৬টি বসতঘর নির্মাণ ও হস্তান্তর করা হয়েছে।

বক্তারা আরও বলেন, সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনটির মূল লক্ষ্য। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউ’কে টিভির এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও প্রবাসীদের মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের বাংলাদেশ সদস্য খালেদ, হামজা, সাইদ, মিলাদ, সবুজ, রুমেছ ও সামাদ উপস্থিত ছিলেন। শেষে মোহাম্মদপুর জামে মসজিদের ইমাম আশরাফুল রহমান দোয়া পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

নেসার্স ট্রাস্টের ঘর পেয়ে খুশি হলেন অ্যাম্বুলেন্স চালক মুহিবুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ