ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দক্ষিণ রাউজানের পশ্চিম গুজরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম মহিলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বালিয়াডাঙ্গীতে পুকূরে  ডুবে শিশুর করুণ মৃত্যু।

বেড়ায় চিহ্নিত গাঁজা ডিলার মিকাইল গ্রেপ্তার: ৯ মাসের কারাদণ্ড ও লক্ষাধিক টাকা জরিমানা

জগনাদিতে চোর আতঙ্কে উদ্বিগ্ন গ্রামবাসী: এবার জলিল মোল্লার সিএনজির চাকা চুরি!

পীরগাছায় পুকুরপাড়ের লিচু গাছের ডালপালা কাটার অভিযোগ,প্রতিবাদ করায় মারধর, পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

পীরগাছায় নির্মাণাধীন স্টেডিয়ামে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে হামলা ও সড়ক অবরোধ

সেরা প্রতিনিধি হিসেবে সম্মাননা ক্রেস্ট পেলেন ওসমানীনগরের সাংবাদিক ফজলু মিয়া

বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পবিত্র শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

গত শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।

প্রধান আলোচক হিসেবে লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. জিয়াউর রহমান পবিত্র কারবালার ঐতিহাসিক ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট বিভাগের ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকী।অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।

আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ রউফ এবং প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি হাজী মো. তাহির আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন কলেজের অধ্যক্ষ মো. হাসানুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা জহিরুল ইসলাম।

জাতীয় ইমাম সমিতির সভাপতি হাফিজ আনোয়ার হোসেন, ইউপি সদস্য মো. নজরুল ইসলাম আজাদ, সাবেক ইউপি সদস্য আজম আলী এবং আল মদিনা একাডেমির অধ্যক্ষ বাবুল মিয়া।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন মাওলানা আমিরুল ইসলাম। এ সময় আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।

আলোচনা সভা শেষে উপস্থিত সবার মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকীর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ