ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

মনিরামপুরে মাদক ব্যবসায়ীর স্ত্রী ও আ’লীগ নেতার ছেলেকে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগ

মানিকগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত: ৩৬ নারী কৃষাণীকে সম্মাননা।

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে  নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞা

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার  -০১

কচুয়ায় দুর্গাপূজা উপলক্ষে ৬ মন্দিরে প্রশাসকের আর্থিক সহায়তা, সারাদিন ব্যস্ত সময় পার করলেন ইউএনও অমিত রায়'

বিজয়নগরে দুর্গাপূজা উপলক্ষে আনসার-ভিডিপির ব্রিফিং প্যারেড

কেশবপুরে ফুলের তোড়া দেওয়ার আড়ালে প্রতারণার অভিযোগ হলুদ সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

জমি লিখে না দেওয়ায়’ কোরআন হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়লেন মা, ছেলের বিরুদ্ধে অভিযোগে তোলপাড় সরিষাবাড়ী

 সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিজের নামে লিখে না দেওয়ায় এক বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। রোববার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা রাশেদা বেগম হাতে পবিত্র কোরআন শরীফ নিয়ে কান্নাজড়িত অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যাচ্ছেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম বাবার বাড়ির উত্তরাধিকারসূত্রে ৫৬ শতাংশ জমির মালিক হন। পরে তিনি প্রায় ৮ লাখ টাকার বিনিময়ে ওই জমি ভাইদের কাছে লিখে দিয়ে সেই অর্থে নিজের নামে অন্যত্র জমি ক্রয় করেন। এরপর থেকেই ছেলে রাশেদুল ইসলাম জাকির মায়ের কাছে ওই জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন বলে অভিযোগ রয়েছে।

বৃদ্ধা মা আরোও অভিযোগ করেন যে, ছেলে কে জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় রাশেদা বেগমকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি এর আগেও সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছিলেন। বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

পরিবারের সদস্যদের দাবি, রোববার সকালে আবারও সালিশে মায়ের কাছে জমি লিখে দেওয়ার দাবি জানানো হয়। তিনি রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে খবর পেয়ে রাশেদা বেগমের ভাইয়েরা এসে তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান।

রাশেদা বেগম বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিয়ে আসছে। রাজি না হওয়ায় আমাকে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি আমি বাড়িতে গেলে আত্মহত্যা করে আমাকে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দিয়েছে। শেষ পর্যন্ত আমাকে স্বামীর বাড়ি থেকেই বের করে দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয়দের দাবি, রাশেদুল ইসলাম জাকির অতীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালে আর্থিক অনিয়মের অভিযোগে চাকরি হারান। তবে এ অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকিরের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

জমি লিখে না দেওয়ায়’ কোরআন হাতে কাঁদতে কাঁদতে বাড়ি ছাড়লেন মা, ছেলের বিরুদ্ধে অভিযোগে তোলপাড় সরিষাবাড়ী

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ