ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১৫ জুলাই ২০২৬

পঞ্চগড়ে মহারাজার দিঘি থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, হাতে মিলল চিরকুট

পটুয়াখালীতে সপ্তাহব্যাপী বৃক্ষ রোপন অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন

ধুনটে নিখোঁজ ১৬ বছরের সিফাতুল্লাহ, খোঁজে দিশেহারা পরিবার

মধ্যপ্রাচ্য-ডাবুয়া প্রবাসী মানব কল্যাণ সমিতি ওমানের উদ্যোগে ২জন অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান

সাইবার স্পেসে মাদকের বিরুদ্ধে কঠোর আইন: মৃত্যুদণ্ডের বিধান, নারায়ণগঞ্জে জুনে ৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা

হাটহাজারীতে চবি প্রশাসনের জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ

সিটিজেন চার্টার নেই বোদা ইউনিয়ন ভূমি অফিসে, সেবা নিতে গিয়ে বিপাকে সাধারণ মানুষ

বোদায় ডেকোরেটর ব্যবসার উন্নয়নে মতবিনিময় সভা

জনগণের দুর্ভোগ লাঘবে এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করলেন সিরাজুম মুনির রিফাত

রফিকুল ইসলাম ,ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সঞ্চুর পূর্বপাড়ায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে প্রায় এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত।

স্থানীয় সূত্রে জানা যায়, হাজী আবেদ আলীর বাড়ি থেকে মো. আব্দুল হাকিমের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও কাদায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক, পথচারীসহ সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হতো। বিশেষ করে গর্ভবতী নারী ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে এলাকাবাসীকে ব্যাপক ভোগান্তির শিকার হতে হতো।

এ সমস্যা তুলে ধরে উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম আজিজ এবং স্থানীয় বাসিন্দারা সাংবাদিকদের মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনটি রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাতের নজরে এলে তিনি নিজ অর্থায়নে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন।

মঙ্গলবার (১৪ জুলাই) রাস্তার ক্ষতিগ্রস্ত অংশে রাবিশ ও ভিট বালু ফেলে সংস্কারকাজ শুরু হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং এলাকাবাসীর চলাচল সহজ হবে।

এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকাবাসী সিরাজুম মুনির রিফাতের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, জনস্বার্থে ব্যক্তিগত অর্থায়নে এমন উদ্যোগ এলাকার মানুষের জন্য প্রশংসনীয় দৃষ্টান্ত।

এ বিষয়ে সিরাজুম মুনির রিফাত বলেন, “আমি ফুলপুর উপজেলার সন্তান। সব সময় চেষ্টা করি উপজেলার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে। আমার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় মানুষের সহযোগিতা করে আসছি। এই রাস্তার দুরবস্থার কথা জানতে পেরে বুঝতে পারি, সাধারণ মানুষের পাশাপাশি গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের যাতায়াতে চরম কষ্ট হচ্ছে। তাই ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে রাস্তাটি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আল্লাহ তাআলা সুযোগ দিলে ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। জনগণের সেবা করতে কোনো পদ-পদবীর প্রয়োজন হয় না। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। আমি সব সময় ফুলপুরবাসীর পাশে থাকতে চাই এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

তিনি জানান, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা রয়েছে। তবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জনগণের সমর্থন ও দোয়ার ওপর নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৫ জুলাই ২০২৬

জনগণের দুর্ভোগ লাঘবে এক কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করলেন সিরাজুম মুনির রিফাত

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ