ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

কটিয়াদীর ফেকামারা মাদ্রাসায় দাখিল ফলে ভরাডুবি: ক্লাসে অনুপস্থিতি ও অব্যবস্থাপনায় ঐতিহ্য হুমকিতে

বারহাট্টায় দোকানের ক্যাশবাক্সে ইয়াবা, মালিক আটক

কুমিল্লার কালির বাজারে রাস্তা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর ওপর হামলা,

৫১ লাখের খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ৩০০ গাছের বদলে মিলল ৯৫টি

পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর

ফুলছড়িতে ফ্যামিলি কার্ডের নিয়োগ বাতিলের দাবিতে ইউএনও কার্যালয় ভাঙচুর, সাংবাদিক সাংবাদিকের উপর হামলা,

খালেদা জিয়ার প্রতিশ্রুতির ৩৩ বছর অতিবাহিত:কটিয়াদী বালিকা বিদ্যালয় সরকারীকরণের জোড়ালো দাবি

মানব চাহিদা পত্রিকার ইউকের ব্যুরো চীফ হলেন দিরাইয়ের সন্তান সাংবাদিক হারুন মিয়া

তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাড়ছে বিতর্ক

পঞ্চগড় জেলা প্রতিনিধি সঞ্জু বনিক সৌরভ:- পঞ্চগড়, ২৩ জুলাই ২০২৬: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে একই সময়ে দুই ব্যক্তি নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন—এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে।

জানা গেছে, বিদ্যালয়ের বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজী বেগম গত ২৯ জুন লিখিতভাবে সহকারী শিক্ষক মামুনুর রশিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তবে পরদিন নবগঠিত অ্যাডহক কমিটির একটি সিদ্ধান্তের মাধ্যমে সহকারী কৃষি শিক্ষক সোহেল রানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয় বলে দাবি করা হয়।

এদিকে সোহেল রানা দায়িত্ব পাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। একই পদে দুইজনের দায়িত্ব পালনের দাবি প্রশাসনিক জটিলতার প্রশ্নও সামনে এনেছে।

সোহেল রানার বিরুদ্ধে এর আগে এসএসসি পরীক্ষার ওএমআর শিট সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা সৃষ্টি হয়েছিল। অন্যদিকে মামুনুর রশিদের বিরুদ্ধে বিএড সনদ জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত বেতন-ভাতা উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। তবে উভয় শিক্ষকই নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজী বেগম বলেন, সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশ থাকায় তিনি নিয়ম অনুযায়ী মামুনুর রশিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী জানান, সোহেল রানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদানের চিঠি তাদের দপ্তরে এসেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি অভিযোগ তদন্তাধীন রয়েছে এবং ওএমআর শিটের ঘটনায় সোহেল রানাকে শোকজ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা সুলতানা বলেন, বিষয়টি বিস্তারিত যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১২ আগস্ট ২০২৬

তেঁতুলিয়ার শালবাহান উচ্চ বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাড়ছে বিতর্ক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ