দেবীগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু
পঞ্চগড় ৬ আগস্ট ২০২৬পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাতনাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সুরুজ্জামাল (৪৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ছাতনাই নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নিহত সুরুজ্জামাল ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির কাছের ছাতনাই নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান সুরুজ্জামাল। এ সময় নদীতে প্রবল স্রোত থাকায় পানির তোড়ে তিনি তলিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৫টার দিকে কুরবান নামে স্থানীয় এক ব্যক্তি নদীর পানিতে বাঁশের খুঁটির সঙ্গে আটকে থাকা সুরুজ্জামালের মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা নদী থেকে মরদেহটি উদ্ধার করেন।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন