ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

রাহবার অ্যাডভাইজরির ইন্টারনাল শরিয়াহ মজলিশর চেয়ারম্যান নিযুক্ত হলেন মুফতী ইনজামামুল ইসলাম

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উৎসব: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

কাউখালী উপজেলায়  ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনার্স জীবনের সমাপ্তি

মো: খাত্তাব হোসেন বগুড়া প্রতিনিধি:- বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের দীর্ঘ শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে। গতকাল ৯ আগস্ট ২০২৬, রবিবার মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে তাদের অনার্সের পড়াশোনার শেষ ধাপ সম্পন্ন হয়।

দীর্ঘ চার বছরের শিক্ষাজীবনের শেষ দিনে আবেগঘন পরিবেশে একে অপরের সঙ্গে আনন্দ ও স্মৃতি ভাগাভাগি করেন বিভাগের শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে পারস্পরিক আন্তরিকতা ও বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় রাখতে সবাই মিলে দুপুরের খাবারের আয়োজন করেন।

এ সময় শিক্ষার্থীরা অনার্স জীবনের দীর্ঘ পথচলার নানা স্মৃতি স্মরণ করেন। সহপাঠীদের সঙ্গে কাটানো আনন্দ-বেদনা, শ্রেণিকক্ষের সময়, পরীক্ষা, বিভিন্ন আয়োজন ও একসঙ্গে পথচলার স্মৃতিচারণে আবেগঘন হয়ে ওঠে পুরো পরিবেশ।

শিক্ষার্থীরা বলেন, অনার্সের পড়াশোনা শেষ হলেও সহপাঠীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও সুন্দর স্মৃতিগুলো আজীবন হৃদয়ে থেকে যাবে। ভবিষ্যতে সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সফল হতে পারেন এবং সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারেন—এ জন্য তারা পরস্পরের কাছে দোয়া কামনা করেন।

এ সময় শিক্ষার্থীদের মধ্যে ভবিষ্যৎ জীবনের নতুন পথচলা নিয়ে উৎসাহ ও প্রত্যাশা দেখা যায়। দীর্ঘ শিক্ষাজীবনের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটলেও বন্ধুত্ব, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বগুড়া সরকারি আজিজুল হক কলেজের আরবি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অনার্স জীবনের সমাপ্তি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ