ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ১২ আগস্ট ২০২৬

কুড়িগ্রামে কৃষি কর্মকর্তার মামলায় গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া কৃষক, ৮ দিন কারাভোগের পর দুই কৃষকের জামিন, মামলা প্রত্যাহারের দাবি

চাঁদের হাটে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩৫ কেজি পলিথিন জব্দ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন হানি ওয়েল গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা

সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন

কচুয়ায় মাদক অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ কর্মকর্তা, এলাকায় চাঞ্চল্য'

UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন: সভাপতি ছালিম আহমদ , সম্পাদক সামিহা তাহসিন

গোবিন্দগঞ্জে ২০০০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক

তুরাগে ছয় রিকশাচালকের হাতে অটোরিকশার চাবি তুলে দিলেন হাজী চান মিয়া

কাজীপুরের ২ লাখ মানুষের প্রাণের দাবি বাস্তবায়নে সম্ভাব্য স্থান পরিদর্শন চীনা প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের

যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো

কাজীপুর থেকে ফিরে সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:- সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চলের প্রায় দুই লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি যমুনা উপজেলা ও ভেটুয়া সেতু নির্মাণ ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। যমুনা নদীর ওপর প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ অত্যাধুনিক সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন বৃহৎ সেতু নির্মাণ প্রকল্প প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও চীনা নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের দুই সদস্যর প্রতিনিধি দলের সদস্যরা। সেতুটি নির্মাণে শত কোটি টাকার বেশি ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 বুধবার (১২ আগস্ট) দুপুরে কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া খেয়াঘাট এলাকায় সম্ভাব্য সেতুর স্থান পরিদর্শন শেষে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য সেতুর স্থান পরিদর্শন করেন, ঢাকার তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ব্রিজ প্রকল্প) ও পরিচালক ইবাদত আলী,“চায়না স্ট্রিট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন লিমিটেডের নকশা প্রণয়নকারী দলের প্রধান মি. জেং, কারিগরি প্রধান মি. চাও এবং কারিগরি পরামর্শক মি. হায়দার ।

এ সময় কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান, জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহমেদ, সরিষাবাড়ী উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া তমাল, কাজীপুর পৌর সভার সাবেক মেয়র ও প্রভাষক আব্দুস সালাম, কাজীপুর উপজেলা বিএনপি'র সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, কাজীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুর রশিদ রানা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু, চরগিরিশ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,  সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের সমাজ সেবক রোবায়েত হোসেন বিপুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কাজীপুরের স্থানীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা বলেন, কাজীপুর উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষের প্রাণের দাবি যমুনা উপজেলা ও ভেটুয়া সেতু বাস্তবায়ন। সেতুটি নির্মিত হলে দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে। একই সঙ্গে জামালপুরের সরিষাবাড়ী হয়ে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ সহজ হবে।”

তিনি এ উদ্যোগ বাস্তবায়নে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় মাদক নির্মূলে প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের কঠোরভাবে কাজ করার নির্দেশনা দিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতির কথা জানান তিনি।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জানান, যমুনার পূর্বপাড়ের চরাঞ্চলের মানুষের কাছে নদী পারাপার দীর্ঘদিনের দুর্ভোগ। বর্ষায় উত্তাল নদী নৌকায় পাড়ি দিতে গিয়ে সময় ও অর্থ দুটিই ব্যয় হয়। ভেটুয়া সেতু নির্মিত হলে চরগিরিশ, মনছুরনগর, খাস রাজবাড়ী, নাটুয়ারপাড়া, নিশ্চিন্তপুর, তেকানি ও মেছরাসহ সাত ইউনিয়নের যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে।

সেতুটি বাস্তবায়িত হলে শিক্ষা, চিকিৎসা, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি চরাঞ্চলের মানুষের জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

দীর্ঘদিন ধরে ভেটুয়া এলাকায় সেতু নির্মাণের দাবিতে বিভিন্ন পর্যায়ে সমীক্ষা ও পরিদর্শন হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার সরকারের মেগা সেতু প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও চীনা নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরেজমিন পরিদর্শনকে সম্ভাব্য বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

যমুনায় ভেটুয়া সেতুর স্বপ্নে নতুন আশার আলো

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ