ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

রাহবার অ্যাডভাইজরির ইন্টারনাল শরিয়াহ মজলিশর চেয়ারম্যান নিযুক্ত হলেন মুফতী ইনজামামুল ইসলাম

ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়াঙ্গনে সাফল্যের নতুন দিগন্ত

নবীনগরে মেঘনায় মধ্যরাতে অস্ত্রের মুখে অবৈধ বালু উৎসব: হুমকিতে ফসলি জমি, নির্বিকার প্রশাসন!

পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা

কাউখালী উপজেলায়  ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কেশবপুরে স্বামীকে হ্যানিট্রাপে ফাঁসিয়ে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ: স্ত্রীর সংবাদ সম্মেলন

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক জুবের, সদস্য সচিব হাবিব

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে আবু ওমর জুবেরকে আহ্বায়ক এবং মো. হাবিবুর রহমান তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু হানিফ সাদিক এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে জাকারিয়া আহমেদ মিরাশিকে। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে উজ্জল হোসেন এবং সংগঠক হিসেবে সৈয়দ কামিল আহমদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নবগঠিত কমিটির আহ্বায়ক আবু ওমর জুবের ও সদস্য সচিব মো. হাবিবুর রহমান তালুকদার এক যৌথ বিবৃতিতে বলেন, “জকিগঞ্জে আমাদের মাধ্যমে ইনশাআল্লাহ জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক উত্থান হবে। আমরা ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আজাদির চেতনাকে ধারণ করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা শাখা কাজ করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এছাড়া তারা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সত্য ও ন্যায়ের আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির চর্চা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, “আমাদের এই নতুন রাজনৈতিক পথচলায় জকিগঞ্জের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও পরামর্শ প্রত্যাশা করি। সবার পরামর্শ ও সহযোগিতা নিয়ে ন্যায়, ইনসাফ ও আদর্শভিত্তিক ছাত্ররাজনীতির মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই।”

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জকিগঞ্জের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একটি সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও জনকল্যাণমুখী ছাত্রসংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক জুবের, সদস্য সচিব হাবিব

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ