ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বুধবার, ২০ মে ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন বাবুলের সদস্যপদ স্থগিত

মোঃ রাসেল আহমেদ, নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুলের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) মদন উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

প্রেসক্লাব সূত্রে জানা যায়, গত ১৬ মে প্রেরিত কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে ১৭ মে মোশাররফ হোসেন বাবুল লিখিত জবাব প্রদান করেন। তবে তার জবাব প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি। পাশাপাশি সম্প্রতি সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য জননেতা মোঃ লুৎফুজ্জামান বাবরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি কটুক্তিকর ভিডিও ব্যাপক সমালোচনার জন্ম দেয় বলে নোটিশে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, ওই ঘটনার কারণে মদন উপজেলা প্রেসক্লাবসহ সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং স্থানীয় পর্যায়ে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়া প্রেসক্লাবের শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

প্রেসক্লাবের গঠনতন্ত্রের ধারা ১১-এর অনুচ্ছেদ (খ), (ঙ) এবং ধারা ১৩-এর অনুচ্ছেদ (ঙ), (চ), (ছ) লঙ্ঘনের অভিযোগে কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তে ধারা ১৪-এর অনুচ্ছেদ (ক) ও ধারা ১৮-এর অনুচ্ছেদ (ঘ) মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তার সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানানো হয়।

জারি করা স্মারকে মদন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আল মাহবুব আলম ও সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল স্বাক্ষর করেন।

এ বিষয়ে অবগতির জন্য স্থানীয় সংসদ সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অনুলিপি পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মদন উপজেলা প্রেসক্লাবের সদস্য মোশাররফ হোসেন বাবুলের সদস্যপদ স্থগিত

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ