ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গরুবাহী পিকআপ

তানভীর ভুইয়া,ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি কোরবানির গরু মারা যায়। আহত হয়েছেন গাড়িটির চালক।বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, গরুবাহী পিকআপটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ লাইনের ওপর আটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস সেখানে পৌঁছালে ট্রেনটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি গরু ঘটনাস্থলেই মারা যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত চালক শান্ত মিয়া (২৩)-কে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময় রেল চলাচল ব্যাহত হলেও ক্ষতিগ্রস্ত পিকআপ সরিয়ে নেওয়ার পর প্রায় ২০ মিনিটের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরা পৌঁছে দুর্ঘটনার কারণ তদন্ত করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গরুবাহী পিকআপ

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ