ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাঁশখালীতে “বিচারহীন বাংলাদেশের নীরব আর্তনাদ” শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীতে সাধারণ ছাত্র জনতার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে “বিচারহীন বাংলাদেশের নীরব আর্তনাদ” শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা দেশের সাম্প্রতিক শিশু ধর্ষণ, শিশু হত্যা ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনাগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, আজ সমাজে নীতি-নৈতিকতার অবক্ষয়, মানবিক মূল্যবোধের সংকট এবং কার্যকর বিচারব্যবস্থার দুর্বলতা অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে। দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে অপরাধপ্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

বক্তারা আরও বলেন, “আজ আমরা শুধু একটি মানববন্ধনে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি একটি নিষ্পাপ শিশুর কান্না, একটি অসহায় পরিবারের আর্তনাদ এবং বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে।”

তারা অভিযোগ করেন, রামিশার মতো নিষ্পাপ শিশু নির্মম হত্যার শিকার হলেও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মাঝে হতাশা ও ক্ষোভ বাড়ছে। বক্তারা দ্রুত, স্বচ্ছ, কার্যকর ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারণ ছাত্র জনতা বাঁশখালীর আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম আব্বাস খান, মাওলানা এমদাদ উল্লাহ, এনসিপির সদস্য মোহাম্মদ আলী, কাজী সাহাব উদ্দিনসহ আরও অনেকে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

বাঁশখালীতে “বিচারহীন বাংলাদেশের নীরব আর্তনাদ” শীর্ষক মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ