ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

নবীগঞ্জে কারখানা সরাসরি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির লাঠি পেটায় এক ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী! গণমাধ্যমকর্মী'র সাথে খারাপ আচরণ

অভিনেতা রাহুলের স্মরণে- ইস্টবেঙ্গল মাঠে প্রাক্তন ফুটবলারদের নিয়ে- ট্রিবিউট ম্যাচ ২০২৬।

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

মোহনগঞ্জ জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর  আহবায়ক কমিটি অনুমোদন

অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গঠনে সমান ভোটাধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান

মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দাবি করে পুলিশ সুপারের কাছে আবেদন

গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে

পীরগঞ্জে ব্র্যাক (সেলপ) কর্মসূচীর পক্ষ থেকে কিশোরীদের  হাঁস-মুরগী বিষয়ক আইজিএ প্রশিক্ষণ অনুষ্ঠিত।

মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগীদের

 আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার মাতারচর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় হামলার শিকার পরিবারের একজন ও হামলাকারীদের একজনসহ মোট দুইজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত নজরুল মুন্সী (২২), পিতা আহাদ মুন্সী, বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া হামলাকারীদের লক্ষ্যভ্রষ্ট আঘাতে জাফর শেখ (৪২) নামে তাদেরই একজন আহত হয়েছেন বলে জানা গেলেও তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, মাতারচর গ্রামের আইয়ুব মুন্সী পরিবারের সঙ্গে একই এলাকার নজির শেখ ও সুলতান শেখের নেতৃত্বাধীন একটি পক্ষের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

অভিযোগ অনুযায়ী, গত ৯ মে আইয়ুব মুন্সীর এক ভাতিজার ওপর হামলার ঘটনা ঘটলেও পরে তা মীমাংসা হয়। তবে শনিবার সকালে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল লোক নজরুল মুন্সীকে চিংড়িঘের থেকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি নিজ বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ সময় আহাদ মুন্সী ও আইয়ুব মুন্সীর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, আহাদ মুন্সীর বাড়ি থেকে নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং আইয়ুব মুন্সীর বাড়ি থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আত্তাপ শেখ ঘটনাস্থলে উপস্থিত হন বলে জানা গেছে। বিচার দাবিতে ভুক্তভোগীদের বক্তব্য আহাদ মুন্সী বলেন, “আমার ছেলে নজরুলকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

আহাদের স্ত্রী রুমা বেগম বলেন, “হামলার সময় আমরা চরম আতঙ্কের মধ্যে ছিলাম। আমাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে ক্ষয়ক্ষতির যথাযথ বিচার চাই।”

আইয়ুব মুন্সীর স্ত্রী খালেদা খাতুন বলেন, “বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আমরা অসহায় হয়ে পড়েছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।” আইয়ুব মুন্সীর ছেলে সাজ্জাদুল মুন্সী বলেন, “পরিকল্পিতভাবে আমাদের পরিবারকে টার্গেট করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।”

পুত্রবধূ দুলি বলেন, “আমরা নারী ও শিশুদের নিয়ে ভয়ে দিন কাটাচ্ছি। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।” পাপিয়া বলেন, “আমাদের পরিবারের সদস্যদের ওপর হামলা ও সম্পদের ক্ষতি হয়েছে। প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত এবং বিচার চাই।”

স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি আত্তাপ শেখ বলেন, “ঘটনার সময় আমি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।”

মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রমজানুল হক জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগীদের

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ