ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শনিবার, ৩০ মে ২০২৬

সাংবাদিক ও প্রথম শ্রেণীর ঠিকাদার সঞ্জয় সাহার জন্মদিন আজ: 'নবীনগর নিউজ বাংলা টিভি'র শুভেচ্ছা!.

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন দিনাজপুর কারাগার থেকে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি।

ভোলাহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান'র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত!!

তুরাগে জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল ও খাদ্যসামগ্রী বিতরণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল!

হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬

চাঁপাইনবাবগঞ্জে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগীদের

মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, বিচার দাবি ভুক্তভোগীদের

হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬

হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬

হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ 

গফরগাঁও উপজেলা প্রতিনিধি: মাহমুদুল হাসান শান্ত:- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের উদ্যোগে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর খেলা শুরু হয়েছে। গত ২৯ মে রোজ শুক্রবার থেকে লংগাইর উঠিয়ার বাজার মাঠ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের মোট ১২ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী দিনের খেলায় মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শনিবারও গ্রুপভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর একসাথে মিলিত হয়ে স্মৃতিচারণ ও আনন্দ ভাগাভাগি করছেন বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। মাঠজুড়ে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

গ্রুপপর্বের খেলা শেষে সেমিফাইনালের সূচিও নির্ধারণ করা হয়েছে। আগামী সেমিফাইনালে মুখোমুখি হবে ১৯ ব্যাচ ও ১৪ ব্যাচ। অপর সেমিফাইনালে অংশ নেবে ২১ ব্যাচ ও ২৫ ব্যাচের দল। জমজমাট এই দুই ম্যাচকে ঘিরে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আয়োজক কমিটির সদস্যরা জানান, সাবেক শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। পাশাপাশি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খেলার প্রতিটি ম্যাচ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবীরা সার্বিক দায়িত্ব পালন করছেন। টুর্নামেন্ট ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝেও ব্যাপক উৎসবের আমেজ বিরাজ করছে।

আগামী রবিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ। ফাইনাল খেলাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মাঝে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে দর্শকদের মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। বিজয়ীদের জন্য আকর্ষণীয় ট্রফি ও সম্মাননা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ৩০ মে ২০২৬

হাতেম তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ