ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : রোববার, ১৪ জুন ২০২৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তুরাগে হিন্দু সম্প্রদায়ের মাঝে হাজী চান মিয়া বেপারীর উপহার বিতরণ

​রাজশাহীতে জমি কিনে বিপাকে ক্রেতারা, কাজ বন্ধে সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক জটিলতার অভিযোগ

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

শিশু বিবাহ আর নয়, কন্যা করবে বিশ্বজয়

ইসলামপুরে পৃর্বনির্ধারিত জায়গায় ভবন নির্মান কাজের উদ্বোধনের দাবীতে মানববন্ধন

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা নির্বাচিত নীলফামারী, সম্মাননা পেলেন পুলিশ সুপার

হ্নীলায় ‘কবি ও কবিতার সংসার: মাস্টার শাহ আলম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

মদনে প্রেমের সম্পর্কের জেরে কিশোরীর আত্মহত্যা

পদ্মার চরে বিশ্ব দুর্যোগ প্রশমন দিবস পালিত: নদী রক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন।

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর বারাকা হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

বন্দর প্রতিনিধি:- নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুরে নিজ ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৪) নামে এক যুবতী হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৩ জুন শনিবার সকালে মুরাদপুর এলাকায় এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি।

​​নিহত শারমিন আক্তার কুমিল্লার ভাঙ্গুরা উপজেলার জুগিরখেল এলাকার নাসির উদ্দিনের মেয়ে। তিনি স্থানীয় মদনপুরের ‘দি বারাকাহ হাসপাতাল’-এ কর্মরত ছিলেন। অবিবাহিত শারমিন গত চার বছর ধরে মুরাদপুর এলাকার ওই বাড়িতে একা একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিলেন।

​​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১টা বেজে গেলেও শারমিনের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘসময় কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকের ছেলের স্ত্রী তাঁকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শারমিনের মরদেহ ঝুলতে দেখা যায়।

​​খবর পেয়ে বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে নিহতের বাম হাতে ব্লেড দিয়ে কাটার মতো কিছু পুরোনো ক্ষতচিহ্ন পাওয়া গেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তিনি অতীতেও বিষন্নতা বা মানসিক অবসাদে ভুগছিলেন। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

​পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা প্ররোচনা রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় বন্দর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর বারাকা হাসপাতালের নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ