ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লালমাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সহপাঠী, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন ইতালি প্রবাসী দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আক্তার হোসেন সরকার

জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জে বিজিবির অভিযানে ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকার ২৬৮৩ পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

পটুয়াখালীতে জাল নোট উদ্ধার মামলায় শামীমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, জরিমানা ২০ হাজার টাকা

উখিয়ায় নজরুল বর্ষ উদযাপন  উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১২ দিনে ভর্তি ৫৫৬ শিশু

জলঢাকায় জমকালো আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপিত

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বগুড়ায় পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়া । বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বক্তারা বলেন, দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে স্থানীয় ক্রীড়ার উন্নয়ন এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে সাংবাদিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং বগুড়া প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান রেজাউল হাসান রানুসহ স্থানীয় সাংবাদিক নেতারা।

সভায় বক্তারা বলেন, ক্রীড়া সাংবাদিকতা শুধু খেলার সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি দেশের ক্রীড়া সংস্কৃতি বিকাশ, প্রতিভাবান খেলোয়াড়দের তুলে ধরা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও ইতিবাচক ক্রীড়া সাংবাদিকতার মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯২৪ সালের ২ জুলাই ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির উদ্যোগে ১৯৯৫ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে প্রতিবছর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভায় বগুড়ায় পালিত হলো বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ