ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট ২০২৬

ঘাটাইলের মুরাইদে মেহরাব’স কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার

হরিরামপুরে বলড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী শাহীন মৃধার উঠান বৈঠক ও লিফলেট বিতরণ।

প্রধান শিক্ষকের কক্ষে নারী অফিস সহায়ককে মারধরের অভিযোগ, ভাঙল দুই দাঁত

তারাকান্দার ঢাকুয়াতে ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

পটিয়া বিএনপির উদ্যোগে শান্তির হাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বস্তা ভর্তি টাকায় পকেট ভর্তি বাজার, সবজির বাজারে আগুন, ক্রেতাদের মাথায় হাত

জলঢাকায় নাশকতার অভিযোগে ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের দুই নেতা গ্রেপ্তার

ফুলপুরের বালিয়া ইউনিয়নে জন্মনিবন্ধন সেবায় অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তিনটি অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল,হামলা ও হুমকির প্রতিবাদে হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ প্রতিনিধি:- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় প্রভাবশালী হাদিছ ও আশরাফ গং কর্তৃক তিনটি অসহায় গরীব পরিবারের জমি জবর দখল ও সশস্ত্র হামলা করে লোকজনকে মারধোরের ঘটনায় মামলা দায়েরের পর মামলা তুলে নিতে হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেল ৪টায় তিনটি ভূক্তভোগী পরিবারের আয়োজনে সুনামগঞ্জ শহরের দৈনিক সুনামগঞ্জ সময় পত্রিকার অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা ও নতুনপাড়া এলাকার ভূক্তভোগী মোঃ আমীর আলী জাকেরীন।

 তিনি উল্লেখ করেন,বাঘমারা এলাকায় আর এস জরিপের নিজ গ্রামে রেকর্ডীয় খরিদা জমি রয়েছে। পাশে প্রভাবশালী ভূমিখেকো আশরাফ হোসেন জমি ক্রয় করে তাকে জমি থেকে উচ্ছেদ করার জন্য আশরাফ গংরা দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ কয়েকটি রেন্টি গাছ,শিল কড়ই ও মেহগনি গাছ কেটে নেন এবং লোকজনকে শারীরিক নির্যাতন করে ঘরে থাকা নগদ ৭৫ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আমির হোসেন জাকেরীন আশরাফ গংদের আসামী করে বিশ^ম্ভরপুর জোনে একটি সি আর মামলা দায়ের করেন। যার মামলা নং- ৭৩/২০২৩ইং তারিখ। 

এদিকে নিরীহ হাজেরা খাতুন গত ২৪/০২/২৫ইং তারিখে দুইলাখ ৮০ হাজার টাকায় বাঘমারা মৌজায় ১৪ একর আমন রকম ভূমি কারণে পাশ্ববর্তী  প্রভাবশালী ভূমিখেকো হাদিছ মিয়া,জফুরা বেগম,মোজাম্মিল,সাব্বির ও মারুফা বেগম গংদের নিকট হতে ক্রয় করে বসতঘর নির্মাণ করার পর এখন ঐ চক্রটি তাকে ভিটা থেকে উচ্ছেদ করতে হুমকি দিচ্ছেন। এ নিয়ে ভূক্তভোগী হাজেরা খাতুন বাদি হয়ে হাদিছ মিয়া গংদের আসামী করে বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার পিটিশন নং- ৩১/২০২৬ইং। এছাড়াও  বাঘমারা গ্রামের অসহায় মমতা বেগমের বাড়িঘরে গত ২৫/০৩/২ ইং তারিখে হাদিছ মিয়া গংরা হামলা চালায় বলে অভিযোগ করেন। তিনি বিশ^ম্ভরপুর থানায় আরো একটি মামলা দায়ের করেন। যার মামলা নং -২২(২৬/০৩/২৬ইং।

অপরদিকে ভূক্তভোগী মোঃ আমীর আলী জাকেরীন ভূমিখেকো আশরাফ আলী গংদের আসামী করে আদালতের বিশ্বম্ভরপুর জোনে একটি সি আর মামলা দায়ের করেন। যার সি আর মামলা নং ৭৩/২০২৩ ইং। মামলাগুলো তুলে নিতে অব্যাহত হুমকিতে এই তিনটি অসহায় পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় জীবন কাটাচ্ছেন। 

অবিলম্বে ঐ সমস্ত হামলাকারী ও হুমকিদাতা আসামী আশরাফ আলী ও হাদিছ মিয়া গংদের গ্রেফতার করে কঠোর শান্তির জন্য প্রমাসনের নিকট দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন,মোছাঃ হাজেরা খাতুন ও মমতা খাতুন প্রমুখ। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে তিনটি অসহায় পরিবারের জায়গা জমি জবর দখল,হামলা ও হুমকির প্রতিবাদে হুমকিদাতাদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ