ডেইলি বাংল সংবাদ
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার নতুন খলনায়ক

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক আইন সহায়তা কেন্দ্রের ৩১ সদস্যের কমিটি গঠন।

বর্ণাঢ্য র‍্যালি জমকালো আয়োজনের মধ্যে দিয়ে  হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

হাটহাজারীতে পুলিশের সাঁড়াশি অভিযান: সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান

জলঢাকায় রাজপথ কাঁপিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত:ঐক্যবদ্ধ থাকার সংকল্প

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

দিনাজপুরে কান্তজীউ মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ওসমানীনগরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের উন্নয়ন সভা ও দাবি পরিশোধ

জেলে কল্যাণ, উন্মুক্ত জলাশয় ও অবকাঠামো উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

মদনে পোনা মাছ অবমুক্ত, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে নতুন উদ্যোগ

মোঃ রাসেল আহমেদ নেত্রকোণা প্রতিনিধি:- হাওরাঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোণার মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের উদ্যোগ ও আমন্ত্রণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

শুক্রবার সকালে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মৎস্যজীবী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি ছিল। পরে অতিথিরা হাওরের জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় কাজ করছে এবং দেশের উন্মুক্ত জলাশয়গুলো সাধারণ জেলেদের জন্য সহজলভ্য করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন জলাশয়ে প্রভাবশালীদের আধিপত্যের কারণে প্রকৃত জেলেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, হাওরাঞ্চলের মাছের প্রাকৃতিক প্রজনন ও উৎপাদন বাড়াতে নিয়মিত পোনা মাছ অবমুক্ত করা হচ্ছে। এসব মাছ বড় হওয়ার সুযোগ দিতে স্থানীয় জেলেদের নির্দিষ্ট সময় পর্যন্ত মা মাছ ও পোনা মাছ আহরণ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত জেলেদের জন্য সরকারি সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন, মৎস্য ও কৃষিভিত্তিক অর্থনীতির বিকাশের পাশাপাশি হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, মোহনগঞ্জ থেকে মদন, কেন্দুয়া হয়ে আঠারবাড়ি পর্যন্ত সম্ভাব্য রেললাইন স্থাপনের বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে, যা বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেন, হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে মৎস্যসম্পদের সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, হাওরের সম্পদ রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এ অঞ্চলের হাজারো জেলে পরিবারের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব।

তিনি স্থানীয় জনগণ, মৎস্যজীবী এবং রাজনৈতিক নেতাকর্মীদের সরকারি কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (চলতি দায়িত্ব) ড. মোঃ খালেদ কনক। তারা দেশের মৎস্যখাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, মৎস্যজীবী ও বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অতিথিরা হাওরের জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন। স্থানীয় মৎস্যজীবীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত পোনা অবমুক্তকরণ ও জলাশয় সংরক্ষণ কার্যক্রম অব্যাহত থাকলে হাওরাঞ্চলের হারিয়ে যাওয়া মৎস্যসম্পদ পুনরুদ্ধার হবে এবং জেলে পরিবারের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ডেইলি বাংল সংবাদ

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মদনে পোনা মাছ অবমুক্ত, হাওরাঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ মনিরুল ইসলাম । নির্বাহী সম্পাদক: মোঃ মাহবুব হাসান পাটোয়ারী

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ডেইলি সংবাদ